ঢাকা , রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
আফগানিস্তানে ‘আমর বিল মারুফ ও নাহি আনিল মুনকার’ মন্ত্রণালয় ‘জয়বাংলা’ স্লোগান দিয়ে ধানের শীষের ভোট প্রার্থনা, ভিডিও ভাইরাল চট্টগ্রামে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে মহাসড়ক অবরোধ বাংলাদেশকে সব সময় আপন মনে করে ভার‌ত: প্রণয় ভার্মা মেহেরপুর খোকসা যুব সংঘ এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নির্বাচনে কেন্দ্র দখল ও ভোট ডাকাতির দিন শেষ : শাহজাহান উপদেষ্টা আসার আগেই ব্রিজ উদ্বোধনের অনুষ্ঠান পণ্ড ১৫ বছরে দেশ থেকে সাড়ে ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে: শিবির সভাপতি আমদানি বন্ধ, আগে বিক্রি হবে দেশের চিনিকলের চিনি: উপদেষ্টা আদিলুর বাবরি মসজিদ নির্মাণে এক ব্যক্তিই দিচ্ছেন ৮০ কোটি টাকা

ডাকসুর ভিপি সাদিক কায়েমকে এখনই জাতীয় রাজনীতিতে এক্সপেরিমেন্ট করা উচিত: ফরিদ উদ্দিন রনি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:৫১:৩৮ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
  • ১১৯ বার পড়া হয়েছে

লেখক ও সাংবাদিক ফরিদ উদ্দিন রনি মনে করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) ও ছাত্রশিবিরের প্রকাশনা সম্পাদক আবু সাদিক কায়েমকে এখনই জাতীয় রাজনীতিতে পরীক্ষামূলকভাবে অংশ নেওয়া উচিত। তিনি ১৯৯১ সালের জাতীয় নির্বাচনে তৎকালীন ডাকসুর ভিপি আমানউল্লাহ আমানের উদাহরণ টেনে এই প্রস্তাব করেন।

সম্প্রতি নিজের ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে ফরিদ উদ্দিন রনি লেখেন, “১৯৯১ সালে নির্বাচনের তফসিল ঘোষণার আগে বেগম জিয়া ডাকসুর তৎকালীন ভিপি আমানউল্লাহ আমানকে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিতে বলেন। যদিও তার মেয়াদ তখনো ছয় মাস বাকি ছিল। শেষ পর্যন্ত তিনি ঢাকা-৩ আসনে আওয়ামী লীগের ঝানু নেতা মোস্তফা মহসিন মন্টুর বিপরীতে প্রার্থী হয়ে বিপুল ভোটে জয়ী হন এবং পরে প্রতিমন্ত্রীও হন।”

রনি লিখেছেন, “বেগম জিয়া একজন তরুণ ছাত্রনেতাকে মাঠে নামিয়ে যে ঝুঁকি নিয়েছিলেন, সেটি পরে সঠিক সিদ্ধান্ত প্রমাণিত হয়। মন্টুর মতো অভিজ্ঞ রাজনীতিককে হারিয়ে তরুণ আমান জাতীয় রাজনীতিতে নিজের অবস্থান শক্ত করেন।”

এই উদাহরণ টেনে ফরিদ উদ্দিন রনি বলেন, “বর্তমান প্রেক্ষাপটে ডাকসুর ভিপি সাদিক কায়েমের অবস্থান অনেকটা আমানউল্লাহর মতো। সাদিক ক্লিন ইমেজের ছাত্রনেতা, চব্বিশের গণঅভ্যুত্থানের অন্যতম ফেইস। তার বিরুদ্ধে কোনো বড় অভিযোগ নেই। দায়িত্ব নেওয়ার পর থেকে শিক্ষার্থীদের আস্থা অর্জন করেছে এবং বেশ কিছু ইতিবাচক উদ্যোগও নিয়েছে।”

তিনি মনে করেন, “এই জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতাকে কাজে লাগিয়ে জামায়াতের এখনই সাদিককে জাতীয় রাজনীতিতে আনতে হবে। পরবর্তী পাঁচ বছর অপেক্ষা করলে হয়তো এই ক্রেজ ধরে রাখা সম্ভব হবে না। তখন সে অন্যান্য সাবেক শিবির নেতাদের মতো গড়পড়তা রাজনৈতিক ক্যারিয়ারে সীমাবদ্ধ হয়ে যেতে পারে।”

রনি প্রস্তাব দেন, “সাদিক চাইলে সরাসরি জামায়াতের প্রার্থী না হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে পারে— তবে জামায়াত তাকে আনুষ্ঠানিকভাবে সমর্থন দিতে পারে। এতে রাজনৈতিক ঝুঁকি কমবে, আবার তার নেতৃত্বের সম্ভাবনাও যাচাই করা যাবে।”

সবশেষে তিনি লিখেছেন, “জামায়াতের সিনিয়র নেতারা হয়তো ঝুঁকি নিতে চাইবেন না বা যথাযথ গাইডলাইন দেবেন না, কিন্তু আমার বিশ্বাস—সাদিক সাহস করে দাঁড়িয়ে গেলে এটি তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে পারে। অন্য তরুণদের আগে সে জাতীয় রাজনীতিতে প্রতিষ্ঠিত হওয়ার সম্ভাবনা রাখে।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আফগানিস্তানে ‘আমর বিল মারুফ ও নাহি আনিল মুনকার’ মন্ত্রণালয়

ডাকসুর ভিপি সাদিক কায়েমকে এখনই জাতীয় রাজনীতিতে এক্সপেরিমেন্ট করা উচিত: ফরিদ উদ্দিন রনি

আপডেট সময় ০৬:৫১:৩৮ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫