ঢাকা , রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
আফগানিস্তানে ‘আমর বিল মারুফ ও নাহি আনিল মুনকার’ মন্ত্রণালয় ‘জয়বাংলা’ স্লোগান দিয়ে ধানের শীষের ভোট প্রার্থনা, ভিডিও ভাইরাল চট্টগ্রামে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে মহাসড়ক অবরোধ বাংলাদেশকে সব সময় আপন মনে করে ভার‌ত: প্রণয় ভার্মা মেহেরপুর খোকসা যুব সংঘ এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নির্বাচনে কেন্দ্র দখল ও ভোট ডাকাতির দিন শেষ : শাহজাহান উপদেষ্টা আসার আগেই ব্রিজ উদ্বোধনের অনুষ্ঠান পণ্ড ১৫ বছরে দেশ থেকে সাড়ে ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে: শিবির সভাপতি আমদানি বন্ধ, আগে বিক্রি হবে দেশের চিনিকলের চিনি: উপদেষ্টা আদিলুর বাবরি মসজিদ নির্মাণে এক ব্যক্তিই দিচ্ছেন ৮০ কোটি টাকা

পাবনার সেই এতিম দুই শিশুর দায়িত্ব নিলেন তারেক রহমান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৭:০৩:৩৬ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
  • ১০৬ বার পড়া হয়েছে

পাবনার ভাঙ্গুড়ার বাবা-মা হারা এতিম দুই শিশু মরিয়ম ও তার ভাই ইসমাইলের দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (৮ নভেম্বর) বিকেলে তারেক রহমানের পক্ষ থেকে শিশু দু’টির খোঁজখবর নিতে উপজেলার প্রত্যন্ত মাদারবাড়িয়া গ্রামে যান ‘আমরা বিএনপি পরিবার’ সংগঠনের প্রতিনিধিরা।

সংগঠনের পক্ষে পাবনা-৩ (ভাঙ্গুড়া, ফরিদপুর ও চাটমোহর) আসনের ধানের শীষের প্রার্থী ও জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন এতিম শিশু মরিয়ম ও ইসমাইলের হাতে নগদ অর্থ তুলে দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস। তিনি বলেন, “আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশে আমরা বিএনপি পরিবার এই নিভৃত পল্লীর অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছি। মহান আল্লাহ যেন তারেক রহমানের এই মানবিক উদ্যোগ কবুল করেন।”

এ সময় ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন ঘোষণা দেন, মরিয়ম ও ইসমাইলের পড়াশোনার জন্য সংগঠনটি মাসিক শিক্ষা বৃত্তি প্রদান করবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন, পাবনা জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার, পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য আরিফা সুলতানা রুমা।

উল্লেখ্য, মাদারবাড়িয়া গ্রামের হতদরিদ্র শ্রমিক ওয়াজেদ আলী পাঁচ বছর আগে স্ট্রোকে মারা যান। এরপর মা আজিমা খাতুন সংসারের হাল ধরলেও সম্প্রতি তারও মৃত্যু হয়। ফলে মরিয়ম ও ইসমাইল পুরোপুরি অনাথ হয়ে পড়ে। জরাজীর্ণ ঘরে কষ্টের জীবনযাপন করছিল তারা।

গত ৩০ অক্টোবর আমার দেশ অনলাইন সহ বিভিন্ন সামাজিক মাধ্যমে ‘ছোট্ট শিশু মরিয়মের কাঁধে এখন সংসারের বোঝা!’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হলে বিষয়টি তারেক রহমানের নজরে আসে। পরবর্তীতে তার নির্দেশে ‘আমরা বিএনপি পরিবার’ সংগঠনটি তাদের পাশে দাঁড়ায় এবং আর্থিক সহায়তা প্রদান করে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আফগানিস্তানে ‘আমর বিল মারুফ ও নাহি আনিল মুনকার’ মন্ত্রণালয়

পাবনার সেই এতিম দুই শিশুর দায়িত্ব নিলেন তারেক রহমান

আপডেট সময় ০৭:০৩:৩৬ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫