ঢাকা , মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবি জামায়াত নেতা মুহাম্মদ শাহজাহানের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৭:৩৩:৫৮ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
  • ২২৫ বার পড়া হয়েছে

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, “অবশ্যই জাতীয় নির্বাচনের আগে গণভোট দিতে হবে।”

শনিবার (৮ নভেম্বর) কক্সবাজারের উখিয়া উপজেলার কোটবাজারে ভোট কেন্দ্র প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, জনগণ যদি জুলাই সনদকে ‘হ্যাঁ’ ভোট দিয়ে স্বীকৃতি দেয়, তাহলে দেশ নতুন কাঠামোতে ফিরে যাবে। আর যদি ‘না’ ভোট দেয়, তাহলে জামায়াত জনগণের মতামতকে মেনে নেবে।

মুহাম্মদ শাহজাহান আরও বলেন, “পুরোনো বন্দোবস্তে আর বাংলাদেশকে ফিরিয়ে নেওয়া যাবে না। জুলাই আন্দোলনের মাধ্যমে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি—যে বাংলাদেশ আর কোনো ফ্যাসিবাদ, সন্ত্রাস, নৈরাজ্য, দুর্নীতি ও চাঁদাবাজিকে স্থান দিতে প্রস্তুত নয়।”

তিনি বলেন, “নতুন বাংলাদেশ হবে সাম্য, শান্তি, দুর্নীতিমুক্ত ও মানবিক বাংলাদেশ। সামাজিক সুবিচার ও রাষ্ট্রীয় জবাবদিহিতামূলক সরকার গঠনের লক্ষ্যে দেশের মানুষ দীর্ঘ সাড়ে সতেরো বছর অপেক্ষা করেছে। মানুষের ভোটাধিকার ও জনগণের ক্ষমতায়নের জন্য আমরা ‘পিআর’ পদ্ধতিতে নির্বাচনের দাবি জানিয়েছি। জুলাই সনদের আইনি স্বীকৃতির দাবিও জানিয়েছি।”

বিএনপিকে ইঙ্গিত করে জামায়াত নেতা বলেন, একটি বৃহৎ দল সবকিছুতে নেতিবাচক মনোভাব পোষণ করায় সংস্কার প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে।

সম্মেলনে সভাপতিত্ব করেন জামায়াতের কক্সবাজার জেলা সেক্রেটারি জাহিদুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন জেলা আমির ও কক্সবাজার-৪ আসনে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী।

উখিয়া-টেকনাফের প্রসঙ্গ তুলে মুহাম্মদ শাহজাহান বলেন, “মিয়ানমারের সঙ্গে সীমান্তবর্তী এই জনপদ রোহিঙ্গা জনগোষ্ঠীর আশ্রয়স্থল হিসেবে বিশ্বে পরিচিত। কিন্তু এত গুরুত্ব থাকা সত্ত্বেও এখানকার নিরাপত্তা, উন্নয়ন ও সমৃদ্ধি এখনো উপেক্ষিত। আসন্ন জাতীয় নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কার বিজয় নিশ্চিত করে এ জনপদের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

প্রধান বক্তা মাওলানা আনোয়ারী বলেন, “আমরা উখিয়া-টেকনাফের মানুষের অধিকার ফিরিয়ে দিতে চাই। সামাজিক নিরাপত্তা ও উন্নয়ন নিশ্চিত করতে চাই। প্রান্তিক জনগোষ্ঠীর ভাগ্যোন্নয়নের জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা অফিস সেক্রেটারি অ্যাডভোকেট মুহাম্মদ শাহজাহান, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ নূরুল হোছাইন ছিদ্দিকী, উখিয়া উপজেলা আমির মাওলানা আবুল ফজল এবং টেকনাফ উপজেলা আমির মাওলানা রফিকুল্লাহ।

সঞ্চালনায় ছিলেন উখিয়া উপজেলা নায়েবে আমির মাওলানা নূরুল হক।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবি জামায়াত নেতা মুহাম্মদ শাহজাহানের

আপডেট সময় ০৭:৩৩:৫৮ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫