ঢাকা , বুধবার, ১৭ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বেনজীরকে দেশে আনতে দুবাই পৌঁছেছে বাংলাদেশের প্রতিনিধি দল মাঠে ফিরলেন নেইমার, তবে গ্রুপ পর্বে খেলা কঠিন তারেক রহমান আইলেও কাম হইব না’ বলে চাঁদা দাবি করা ছাত্রদল নেতা বহিষ্কার শ্রীমঙ্গলে তারেক রহমানের অনুষ্ঠানস্থলে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান, যুবক আটক  ইরাকের জার্সিতে বিশ্বকাপে পাকিস্তানের ইতিহাস লিখতে যাচ্ছেন যে ফুটবলার আরও ১৫০০ কোটি তারল্য সহায়তা পেল ইসলামী ব্যাংক সাকিবের পর দীঘিও কি ‘পল্টি’ দিলেন? কালুখালীতপ জামায়াত কর্মী হত্যার পর মরদেহ আগুনের ঘটনায় গ্রপ্তার ৩ ২ ঘণ্টার মধ্যে আমেরিকা ছাড়ার নির্দেশ ইরানকে প্রতিমন্ত্রী দিলেন ডিও লেটার, নাম প্রস্তাব বিএনপি নেতার, সংসদে ‘মিরাকল’

পানি খাওয়ার কথা বলে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা, আ.লীগ নেতা গ্রেফতার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:১৩:২৪ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬
  • ৬৭ বার পড়া হয়েছে

পানি খাওয়ার কথা বলে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা, আ.লীগ নেতা গ্রেফতার

গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ (৬০) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে ‎ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলায়। ‎শনিবার (৯ মে) দুপুরে উপজেলার খালিশপুর বাজার থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতার সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ মহেশপুর উপজেলার সুন্দরপুর গ্রামের মৃত মহিউদ্দিন সরদারের ছেলে এবং ‎মহেশপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি।

‎পুলিশ জানিয়েছে, গত ৫ মে রাজনৈতিক পরিচয়ের সুবাদে খালিশপুর গোহাটার পাশে এক ভাড়া বাসায় একজনকে খুঁজতে যান সাজ্জাদুল ইসলাম। যাকে খুঁজছেন, তাকে না পেয়ে গৃহবধূর কাছে পানি খেতে চান। ওই সময় গৃহবধূ ফ্রিজ খুলে পানি আনতে গেলে তাকে ধর্ষণের চেষ্টা করেন। ওই সময় গৃহবধূর চিৎকার শুনে স্থানীয়রা এসে সাজ্জাদুলকে আটক করে।

একপর্যায়ে ঘটনাটি কাউকে না জানানোর শর্তে অর্থ প্রদানের চেষ্টা করেন তিনি। এ ঘটনায় শনিবার (৯ মে) ওই গৃহবধূর স্বামী সাজ্জাদুল ইসলামকে আসামি করে মহেশপুর থানায় ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা করেন।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, ভিকটিম অভিযোগপত্রে উল্লেখ করেছেন, সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ সোনালী ব্যাংকের দুই লাখ টাকার একটি চেক দিয়ে ধর্ষণচেষ্টার ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। কিন্তু বিষয়টি এলাকায় ব্যাপকভাবে জানাজানি হয়ে পড়ে। মামলা হওয়ার পরে অভিযুক্তকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বেনজীরকে দেশে আনতে দুবাই পৌঁছেছে বাংলাদেশের প্রতিনিধি দল

পানি খাওয়ার কথা বলে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা, আ.লীগ নেতা গ্রেফতার

আপডেট সময় ০৯:১৩:২৪ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬