ঢাকা , মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
৫ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে, দাবি শুভেন্দু অধিকারীর তনু হত্যা মামলায় গ্রেপ্তার হাফিজুর আবারও কারাগারে ভাইরাল সেই ‘সুন্দরী’ নারী আসামি, সামনে এলো আসল পরিচয় ঋণের কিস্তি পরিশোধের দুশ্চিন্তা, গলায় ফাঁস দিয়ে প্রাণ দিলেন প্রবাসীর স্ত্রী রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা ব্রাজিলের জালে ৭ বা তার বেশি গোল দিতে পেরেছে যারা পুলিশে যোগদানের ২০ বছর পর প্রশিক্ষণ নিতে গিয়ে এসআইয়ের মৃত্যু ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী ঢাকা মেডিকেলের মর্গ থেকে বের হচ্ছে পচা মরদেহের দুর্গন্ধ

তনু হত্যা মামলায় গ্রেপ্তার হাফিজুর আবারও কারাগারে

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:০১:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান ওরফে তনু হত্যা মামলায় গ্রেপ্তার অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর রহমানকে আদালতে হাজির করা হয়েছে। কুমিল্লার আদালতে আনা হলে বিচারক পুনরায় তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সোমবার (৮ জুন) বেলা ১১টার দিকে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ নম্বর আমলি আদালতে হাফিজুর রহমানকে হাজির করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা ও পিবিআই পরিদর্শক মো. তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা গেছে, এদিন আসামিপক্ষ থেকে কোনো জামিন আবেদন করা হয়নি। শুনানি শেষে আদালত তাঁকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানোর আদেশ দেন।

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, চলতি বছরের ২২ এপ্রিল হাফিজুর রহমানকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে পিবিআই। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে রাজধানীর কল্যাণপুরে পিবিআইয়ের বিশেষ ইউনিটে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। রিমান্ড শেষে ২৫ এপ্রিল তাঁকে আদালতে উপস্থাপন করা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

এ বিষয়ে পিবিআই পরিদর্শক তারিকুল ইসলাম বলেন, মামলার নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে আজ হাফিজুর রহমানকে আদালতে হাজির করা হয়েছে। আদালত তাঁকে আবারও কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। এছাড়া তাঁর ডিএনএ পরীক্ষার প্রতিবেদন এখনো হাতে আসেনি। প্রতিবেদন পাওয়ার পর তদন্তের পরবর্তী ধাপ শুরু হবে।

তিনি আরও জানান, মামলার সঙ্গে সংশ্লিষ্ট অন্য সন্দেহভাজনদের শনাক্ত ও আইনের আওতায় আনতে তদন্ত অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, ২০১৬ সালের ২০ মার্চ কুমিল্লা সেনানিবাস এলাকায় টিউশনি করতে গিয়ে নিখোঁজ হন ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনু। পরে সেনানিবাসের পাওয়ার হাউসসংলগ্ন একটি ঝোপ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। দীর্ঘদিন ধরে আলোচিত এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও বিচার দাবিতে বিভিন্ন সময় আন্দোলন ও মানববন্ধন হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

৫ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে, দাবি শুভেন্দু অধিকারীর

তনু হত্যা মামলায় গ্রেপ্তার হাফিজুর আবারও কারাগারে

আপডেট সময় ১২:০১:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬