ঢাকা , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নেবে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম ব্যারিকেড ভেঙে ভোপালে ২০০০ কৃষক, যোগ দিলো জেন-জিরাও থানার বাইরে বিএনপির অস্ত্রধারীদের টহলের দাবি নাসীরুদ্দীন পাটওয়ারীর বৃহস্পতি ও শুক্রবার সিলেটের পাঁচ উপজেলায় এনসিপির পদযাত্রা ঘোষণা ‘দেশকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী দিনে প্রায় ১৮ ঘণ্টা কাজ করেন’ হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ছাড়ার কোনো প্রশ্নই আসে না: ইরান সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে: নাহিদ ইসলাম ইনসাফ নিশ্চিত না হওয়া পর্যন্ত যুদ্ধ থামবে না হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেওয়া মুফতি রুহুল আমিন শিক্ষাবোর্ডের সভায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পুলিশের গাড়ি ভাঙচুর

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:২১:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
  • ১২১ বার পড়া হয়েছে

এবার ঢাকাচট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং নিমসার কাঁচাবাজারে জয় বাংলা স্লোগান দিয়ে পুলিশের গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছেন দুর্বৃত্তরা। গাড়ি ভাঙচুরের বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা হাইওয়ে পুলিশ সুপার মো. শাহিনুর আলম। আজ মঙ্গলবার বেলা ১১টায় জেলার বুড়িচং কাঁচাবাজার জুনাব আলী ডিগ্রি কলেজের সামনে এ ঘটনা ঘটে একটি ভিডিওতে দেখা যায়, জয় বাংলা স্লোগান দিয়ে ভাঙচুর শুরু করে দুর্বৃত্তরা

নিমসার বাজারে কয়েকজন ব্যবসায়ী জানান, বুড়িচং উপজেলা মোকাম ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল কাদের জিলানীর ইন্ধনে এই হামলা করেছে দুর্বৃত্তরা গাড়িতে হামলা করার জন্য আব্দুল কাদের জিলানী কিছু যুবককে উসকানি দিয়ে গাড়িটি ভাঙচুর করান। হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, সকাল থেকেই ঢাকাচট্টগ্রাম মহাসড়কের বুড়িচং নিমসার এলাকায় থ্রি হুইলার চলাচলে নিষেধাজ্ঞা সত্ত্বেও আইন ভঙ্গ করেছেন কয়েকজন চালক। এ সময় তাদের বাধা দেওয়া হলে চড়াও হয়ে হাইওয়ে পুলিশের ওপর হামলা ও তাদের গাড়ি ভাঙচুর করে।

স্থানীয় সূত্রে জানা যায়, কাঁচাবাজারের পণ্য আনানেওয়ার কাজে অটোরিকশাগুলো মহাসড়কে চলাচল করে। মহাসড়কে অটোরিকশা চলাচলের জন্য পুলিশ বাধা দিলে চালকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এ সময় এক অটোরিকশাচালক আহত হন। পরে অটোরিকশাচালেরা হামলা করলে পুলিশ সদস্যরা গাড়ি রেখে নিরাপদে চলে যান। তারপর কিছু লোক গাড়িটি ভাঙচুর করে।

এদিকে ময়নামতি হাইওয়ে থানার ইনচার্জ আব্দুল মুমিন বলেন, ‘মহাসড়কে দায়িত্ব পালনকালে পুলিশের গাড়িতে হামলা করে ভাঙচুর করে কিছু দুর্বৃত্ত আমরা সিসিটিভি ফুটেজ দেখে ভাঙচুরের সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা করছি

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নেবে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পুলিশের গাড়ি ভাঙচুর

আপডেট সময় ০২:২১:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬