ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মাদক মামলায় গ্রেপ্তার হয়েছিলেন, এবার বিশ্বকাপ ফাইনালের রেফারি বায়ুদূষণে প্রতিদিন ২৪২ জনের মৃত্যু: বছরে ক্ষতি ২৩ বিলিয়ন ডলার আর্জেন্টিনা-স্পেন ফাইনালের আগে নিউইয়র্কে রেড অ্যালার্ট একসঙ্গে মরার সিদ্ধান্তে যমুনায় ঝাঁপ দিলেন প্রেমিক, পালালেন প্রেমিকা ল্যাম্পপোস্টের আলোয় ভবিষ্যৎ বুনছে শিশু নিরব চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত ‘আর্জেন্টিনা এবার চতুর্থ শিরোপা জিততে পারবে না’ বিশ্বকাপে ৬০ বছর পর আবারও মুখোমুখি আর্জেন্টিনা-স্পেন হাজতখানা ও আসামিদের ওপর ভুক্তভোগী শিক্ষার্থীদের ‘নজিরবিহীন’ হামলা ম্যাচের আয় ফিলিস্তিনিদের সহায়তায় দিল নরওয়ে

হরমুজ প্রণালিতে মার্কিন হেলিকপ্টার বিধ্বস্তের কথা স্বীকার করলেন ট্রাম্প

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:২৬:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে

হরমুজ প্রণালিতে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার খবর স্বীকার করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, অক্ষত আছেন দুই পাইলট। এদিকে, মার্কিন হামলা ডুবতে থাকা একটি তেলবাহী ট্যাংকার থেকে ২৪ ভারতীয়কে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের জানিয়েছেন, পাইলটরা ভালো আছেন এবং কেউ আহত হননি। হরমুজ প্রণালিতে মার্কিন বাহিনীর হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় এই প্রথমবারের মতো এমন মন্তব্য করলেন তিনি। আলোচিত ঘটনাটি সম্পর্কে জানেন এমন দুজনের বরাত দিয়ে মঙ্গলবার মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস প্রথম এই খবর প্রকাশ করলে আলোড়ন তৈরি করে। এতে বলা হয়েছে, অবরুদ্ধ হরমুজ প্রণালির ওপর দিয়ে ওড়ার সময় মার্কিন বাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। তবে, এটি ইরানের হামলা বিধ্বস্ত হয়েছি কি না তা স্পষ্ট করা হয়নি। প্রায় চারমাস ধরে চলা ইরান-যুক্তরাষ্ট্র সংঘর্ষে মার্কিন বাহিনীর কমপক্ষে ৩০টি ড্রোন ধ্বংস হলেও এই প্রথম আমেরিকার কোনও অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত হলো।

এদিকে, সোমবার দুপুরে ওমানের উপকূলে দ্বীপরাষ্ট্র পালাউয়ের পতাকাবাহী একটি তেলের ট্যাঙ্কারে মার্কিন বাহিনী হামলা চালায়। এতে জাহাজটিতে আগুন ধরে যায় আর ডুবতে শুরু করে। বেগতিক পরিস্থিতিতে ওমানের নৌবাহিনীর হেলিকপ্টারের সহায়তায় ওই জাহাজের থাকা ভারতের ২৪ জন নাবিককে নিরাপদে উদ্ধার করা হয়। মার্কিন বাহিনীর সেন্ট্রেল কমান্ড-সেন্টকম জানিয়েছে, জাহাজটি ইরানের বন্দরের দিকে যাবার চেষ্টা করছিলো।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মাদক মামলায় গ্রেপ্তার হয়েছিলেন, এবার বিশ্বকাপ ফাইনালের রেফারি

হরমুজ প্রণালিতে মার্কিন হেলিকপ্টার বিধ্বস্তের কথা স্বীকার করলেন ট্রাম্প

আপডেট সময় ০৮:২৬:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬