ঢাকা , সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল যুবদল নেতার 

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৫৪:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
  • ৬০ বার পড়া হয়েছে

হবিগঞ্জের মাধবপুরে জাতীয়তাবাদী যুবদলের যুগ্ম সম্পাদক শেখ শামীম আহমেদের ইয়াবা সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়াকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনসহ সাধারণ মানুষের মাঝে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভিডিওতে দেখা ব্যক্তিকে শেখ শামীম আহমেদ বলে দাবি করা হলেও ভিডিওটির সত্যতা এবং এটি কবে ও কোথায় ধারণ করা হয়েছে, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি।

এদিকে ভিডিওটির পাশাপাশি শেখ শামীম আহমেদের সঙ্গে পুলিশ প্রশাসন এবং বিএনপির বিভিন্ন নেতার সঙ্গে তোলা একাধিক ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।

তবে ভাইরাল ভিডিওটিকে সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট দাবি বলে করেছেন শেখ শামীম আহমেদ। তিনি বলেন, এটা আমার বিরুদ্ধে একটি কুচক্রী মহলের ষড়যন্ত্র। এআই প্রযুক্তি ব্যবহার করে ভিডিওটি তৈরি করা হয়েছে। পরে ফেসবুকে টাকা-পয়সা খরচ করে প্রচার চালানো হচ্ছে। ভিডিওতে থাকা ব্যক্তি আমি নই। যারা আমার সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যে এ ধরনের অপপ্রচার চালাচ্ছে, তাদের বিরুদ্ধে আমি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।

মাধমাধবপুর জাতীয়তাবাদী যুবদলের আহব্বায়ক এনায়েত উল্লা বলেন, দলের আদর্শের বাহিরে কেউ যদি কোনো অন্যায় কাজ করে তাহলে আমরা তাদের সঙ্গে নাই। যদি ঘটনা আসলে সঠিক হয়ে থাকে তাহলে আমরা তার বিরোদ্ধে ব্যাবস্থা নেব।

মাধবপুর থানার ওসি সোহেল রানা বলেন, আমি বিষয়টি শুনেছি, তবে ভিডিওটি এখনো দেখিনি। তারপরও বিষয়টি আমরা খতিয়ে দেখব।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল যুবদল নেতার 

আপডেট সময় ০৯:৫৪:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬