ঢাকা , বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আর্জেন্টিনার বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড, জমে উঠেছে সেমিফাইনাল আর্জেন্টিনা কাপ জিতলে আবার বিয়ে করার ঘোষণা পরীমনির শহীদের রক্ত বৃথা যেতে পারে না: প্রধানমন্ত্রী তারেক রহমান সেমিফাইনালের আগে যে কারণে বিদায়ী বার্তা দিলেন মেসি ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে ১৮ দিন ধরে অনশনে সোনম ওয়াংচুক ইরানে ৯০ মিনিটের ‘বিশেষ অভিযান’, ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি যুক্তরাষ্ট্রের মাঠে নামার আগে আর্জেন্টিনাকে হ্যারি কেনের কড়া বার্তা শেখ হাসিনার আপিলের সুযোগ নেই, মৃত্যুদণ্ড কার্যকর করা হবে: নাহিদ আইনের মাধ্যমেই আওয়ামী লীগের রাজনৈতিক ভাগ্য নির্ধারিত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় ৪ কোটির বেশি মানুষ অংশ নিয়েছে: ইরান

ফিলিপাইনে ভূমিকম্পের পর শতাধিক আফটারশক!

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:১০:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
  • ৬৩ বার পড়া হয়েছে

ফিলিপাইনে প্রাণঘাতি ভূমিকম্পের পর শতাধিক আফটার শকে ব্যাহত হচ্ছে তল্লাশি, উদ্ধার ও ধ্বংসস্তূপ সরানোর তৎপরতা। অন্তত ৪১ জনের মৃত্যুর খবর পাওয়া গেলেও এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপে সোমবার (৭ জুন) সকালে সাত দশমিক আট মাত্রার ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয় দুই হাজারের বেশি ঘর আর ছয় হাজারের বেশি সরকারি স্কুল। আশ্রয়হারা হয়েছেন ২০ হাজারেরও বেশি মানুষ। এপর্যন্ত সাড়ে ৪শয়েরও বেশি মানুষকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এরমধ্যে অনেকের অবস্থা গুরুতর। ভূমিকম্পের ২৪ ঘন্টা পরও একের পর এক আফটার শক অব্যাহত থাকায় কাটেনি আতঙ্ক।

এরমধ্যে সবচেয়ে শক্তিশালী আফটারশকের মাত্রা ছিলো রিখটার স্কেলে ছয় দশমিক সাত। এতে নিরাপত্তাহীনতায় বাসাবাড়ি আর হাসপাতালের বাইরে খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছেন হাজারো অধিবাসী। ব্যাহত হচ্ছে ধ্বংসস্তূপ থেকে আটকা পড়াদের উদ্ধার অভিযান।

ভূমিকম্পে বিদ্যুৎ ও টেলিফোনের লাইন ছিড়ে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন দুর্গম এলাকাগুলোতে হেলিকপ্টার ব্যবহার করে চলছে তল্লাশি অভিযান। সূত্র: দ্য নিউইয়র্ক টাইমস্

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আর্জেন্টিনার বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড, জমে উঠেছে সেমিফাইনাল

ফিলিপাইনে ভূমিকম্পের পর শতাধিক আফটারশক!

আপডেট সময় ১১:১০:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬