ঢাকা , মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগকে ‘সাধারণ ক্ষমা’ করে জামায়াত: রাশেদ খাঁন বাঁধনের ওপর হামলার ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া শুরু হয়েছে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা পাটওয়ারী-সিফাত গংদের বক্তব্য ক্রিমিনাল অফেন্স: এ্যানি মাননীয় মন্ত্রীর কাছ থেকে শুনি, তার লম্বা এ কারণে বিদ্যুৎ চলে যায়: সংসদে ডেপুটি স্পিকার শেখ হাসিনা আসবেন এবং তার জন্য মৃত্যদণ্ড অপেক্ষা করছে: ডা. জাহেদ দুর্গার ১১ হাতের ছবি দিয়ে সরকারি বিজ্ঞাপন, ক্ষমা চাইলেন শুভেন্দু বিষ মেশানো ভাত খেয়ে কাতরাচ্ছিলেন স্বামী, স্ত্রী এনে দিলেন বিষাক্ত শরবত দরদ দেখিয়ে হেবা আইন পরিবর্তনের সুযোগ নেই: রফিকুল ইসলাম মাদানী চক্রান্তকারীরা বারবার ধর্মীয় সম্প্রীতি ভাঙার চেষ্টা করেছে: রিজভী কুমিল্লায় মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বাস খাদে, আহত ২০

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান: সামান্তা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:১৯:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
  • ৩৫১ বার পড়া হয়েছে

এবার হিজাব পরে ড্রামস বাজিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিতি পাওয়া নাজিয়া সামান্তা ইসলামি বক্তা মুফতি গিয়াস উদ্দিন তাহেরীর এক বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি দাবি করেছেন, তার নাম উল্লেখ করে আলোচনা করার মাধ্যমে তাহেরী আলোচনায় থাকতে চাইছেন। তবে ব্যক্তিগতভাবে তাহেরীকে পছন্দ  করেন এবং তার ওয়াজ শোনেন বলেও জানিয়েছেন সামান্তা।

এক বক্তব্যে সামান্তা বলেন, আগে একবার তাহেরীর সঙ্গে তার সাক্ষাৎ হয়েছিল। তখন তাহেরী জানতে চেয়েছিলেন তিনি কী করেন। জবাবে তিনি পড়াশোনার পাশাপাশি সংগীতচর্চার কথা জানান। সামান্তার দাবি, সে সময় তাহেরী তার সংগীতচর্চা নিয়ে কোনো আপত্তি জানাননি; বরং নিয়মিত নামাজ আদায়ের পরামর্শ দিয়েছিলেন। সামান্তা বলেন, ‘তখন তিনি আমাকে বলেছিলেন, নামাজটা সবসময় পড়বে। আমি যে মিউজিক করি, সেটি শুনেও তিনি কোনো নেতিবাচক মন্তব্য করেননি। এখন ওয়াজে আমাকে নিয়ে বিভিন্ন কথা বলছেন, যা চাইলে তখনই ব্যক্তিগতভাবে বলতে পারতেন।

তিনি আরও জানান, সেই সময় তিনি বোরকা পরতেন না এবং হজও করেননি। সাক্ষাতের সময় তার মাথায় ওড়না ছিল, তবে সঙ্গে থাকা এক আত্মীয়ের মাথায় ওড়নাও ছিল না। এ বিষয়েও তাহেরী কোনো মন্তব্য করেননি বলে দাবি করেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে আলোচনাসমালোচনার প্রসঙ্গে সামান্তা বলেন, ‘উনারা সবাই আমার বড়। তাদের নিজস্ব মতামত থাকতে পারে। তবে সোশ্যাল মিডিয়ায় ট্রলের বিষয় না বানিয়ে, যখন দেখা হয়েছিল তখনই ব্যক্তিগতভাবে বিষয়গুলো বলতে পারতেন।তিনি অভিযোগ করেন, তার নাম উল্লেখ করে আলোচনা করার মাধ্যমে জনপ্রিয়তা বামার্কেটপাওয়ার চেষ্টা করা হয়েছে।

তবে সমালোচনার মধ্যেও তাহেরীর প্রতি ইতিবাচক মনোভাবের কথা জানান সামান্তা। তিনি বলেন, ‘ব্যক্তিগতভাবে তাহেরী হুজুরকে আমার ভালো লাগে। তার ওয়াজ শুনতে ভালো লাগে এবং তিনি একজন মজার মানুষ।সম্প্রতি তাহেরীর এক ওয়াজে সামান্তাকে নিয়ে করা মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। এ নিয়ে উভয় পক্ষের বক্তব্যকে কেন্দ্র করে অনুসারীদের মধ্যেও নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগকে ‘সাধারণ ক্ষমা’ করে জামায়াত: রাশেদ খাঁন

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান: সামান্তা

আপডেট সময় ১০:১৯:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬