ঢাকা , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হিসেবে যোগ দিলেন আফরোজা আব্বাস ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসকে: হাইকোর্ট পাকা ঘর নির্মাণ করা হলো না, দাদা-দাদির পাশে চিরনিদ্রায় পিয়াস সৌদি থেকে ফিরেই ঠাকুরগাঁও যাবেন হিরো আলম, শুরু করবেন নির্বাচনী প্রস্তুতি  মায়ের মৃত্যুতে ৫ ঘণ্টার জন্য মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী সম্পত্তি হস্তান্তর আইন বাতিল না করলে সব বিভাগীয় শহরে সমাবেশ-বিক্ষোভ শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্যের সঙ্গে ভারত সরকারের সম্পৃক্ততা নেই: হর্ষবর্ধন শ্রিংলা যেকোনো দলের বৈধ প্রার্থীরা নির্বাচনে অংশ নিতে পারবেন: মীর শাহে আলম গত ১৭ বছরে মতপ্রকাশের সুযোগ ছিল শুধু একজন ও একটি দলের: রিজভী

খাগড়াছড়িতে পাহাড়ি ঢলে ভেসে এলো যুবকের মরদেহ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:৪৭:০৬ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫
  • ৪৭৩ বার পড়া হয়েছে

এবার খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় চেঙ্গী নদীতে পাহাড়ি ঢলে ভেসে আসা এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (৯ জুলাই) বিকেল সাড়ে তিনটায় বিষয়টি নিশ্চিত করেন মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু রায়হান।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার দুপুরে মহালছড়ির সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বোয়াট্টা পাড়ার চেঙ্গী নদীর অংশে একটি মরদেহ ভাসতে দেখা যায়। পরে পুলিশ ও প্রশাসনকে খবর দেয়া হয়। মহালছড়ির ইউএনও ও থানা পুলিশের সামনে মরদেহটি তীরে নিয়ে আসা হয়। ভেসে আসা যুবকের গায়ে শার্ট-প্যান্ট পরা রয়েছে।

এদিকে মহালছড়ির ইউএনও আবু রায়হান জানান, স্থানীয়দের সহায়তা নিয়ে নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। তিনি আরও জানান, নিহতের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হিসেবে যোগ দিলেন আফরোজা আব্বাস

খাগড়াছড়িতে পাহাড়ি ঢলে ভেসে এলো যুবকের মরদেহ

আপডেট সময় ০৪:৪৭:০৬ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫