ঢাকা , বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মধ্যপ্রাচ্যের মার্কিন স্থাপনাগুলোতে ইরানের হামলা ‘ওয়ারিশ সূত্রে’ কে ইনকিলাব সেন্টারের দাবি করেছে, প্রশ্ন ওসমান হাদির বোনের এক ম্যাচ নিষেধাজ্ঞার ঝুঁকিতে মেসি হেরে যাওয়ায় ব্রাজিলের সমর্থকরা হতাশ: ক্রীড়া প্রতিমন্ত্রী রাত দু’টায় মুখোমুখি ফ্রান্স-মরক্কো, সেমিফাইনালের টিকিট কার? আগৈলঝাড়ায় মিছিল নিয়ে এসে থানায় হামলা, পুলিশ সদস্যদের মারধর অবিশ্বাস্য ব্যাটিং ধসে এক ম্যাচ আগেই সিরিজ হার বাংলাদেশের ৪ দিনে পাহাড়ধসে ৩০ জনের মৃত্যু: দুর্যোগ মন্ত্রী কর্মসংস্থান না হলে বেকারদের দ্বারা আরেকটি অভ্যুত্থান হবে: সারজিস আলম তুরস্কের সহযোগিতায় ড্রোন উৎপাদনের যুগে প্রবেশ করছে বাংলাদেশ

৪ দিনে পাহাড়ধসে ৩০ জনের মৃত্যু: দুর্যোগ মন্ত্রী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৫৪:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

গত ৪ দিনে দেশের বিভিন্ন স্থানে পাহাড়ধসে ৩০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

বৃহস্পতিবার (৯ জুলাই) জাতীয় সংসদের অধিবেশনে এ তথ্য জানান তিনি।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী জানান, ভারী বৃষ্টি ও সৃষ্ট নিম্নচাপের কারণে বন্যা ও পাহাড়ধসে চট্টগ্রামে ৫ জন, কক্সবাজারে ১৯ জন, রাঙ্গামাটিতে একজন এবং বান্দরবানে ৫ জনের মৃত্যু হয়েছে।

তিনি জানান, দুর্গত এলাকায় এরইমধ্যে আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। চট্টগ্রামে ৪১১টি, কক্সবাজারে ৬৪০টি, রাঙ্গামাটিতে ২১টি, খাগড়াছড়িতে ১৩৫টি এবং বান্দরবানে ২২০টি আশ্রয়কেন্দ্র চালু রয়েছে। এসব আশ্রয়কেন্দ্রে চট্টগ্রামে ৮ হাজার ৩৪০ জন, কক্সবাজারে ১২ হাজার ৬ জন, খাগড়াছড়িতে ১ হাজার ৭৫৫ জন এবং বান্দরবানে ২ হাজার ১৭৩ জন আশ্রয় নিয়েছেন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী জানান, গত ৭ জুলাই দুর্গত এলাকার সহায়তায় প্রতিটি জেলায় ১০ লাখ টাকা করে নগদ অর্থ এবং ২০০ মেট্রিক টন করে চাল বরাদ্দ দেয়া হয়েছে। এ ছাড়া নতুন করে আজ চট্টগ্রামের জন্য ২৫ লাখ টাকা, কক্সবাজারের জন্য ২০ লাখ টাকা এবং রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের জন্য ১০ লাখ টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে।

তিনি জানান, খাদ্য সহায়তা হিসেবে চট্টগ্রামের জন্য ৩০০ মেট্রিক টন, কক্সবাজারের জন্য ২৫০ মেট্রিক টন এবং খাগড়াছড়ি ও বান্দরবানের জন্য ২০০ মেট্রিক টন করে চাল বরাদ্দ দেয়া হয়েছে।

এ ছাড়াও প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে দুর্গত প্রতিটি জেলার জন্য ২০ লাখ টাকা করে বরাদ্দ দেয়া হয়েছে বলেও জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মধ্যপ্রাচ্যের মার্কিন স্থাপনাগুলোতে ইরানের হামলা

৪ দিনে পাহাড়ধসে ৩০ জনের মৃত্যু: দুর্যোগ মন্ত্রী

আপডেট সময় ০৯:৫৪:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬