ঢাকা , শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রাত দু’টায় মুখোমুখি ফ্রান্স-মরক্কো, সেমিফাইনালের টিকিট কার?

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:২১:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স ও আফ্রিকান জায়ান্ট মরক্কো। বাংলাদেশ সময় রাত দু’টায় শুরু হবে ম্যাচটি।

টানা তৃতীয় সেমিফাইনাল খেলার লক্ষ্যে নামবে ফ্রান্স। আক্রমণভাগে দুর্দান্ত ফর্মে থাকা ফরাসিদের বিপক্ষে মরক্কোর জমাট রক্ষণ ও দারুণ কাউন্টার অ্যাটাকের এক হাড্ডাহাড্ডি লড়াই দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব। শুরু থেকেই ফ্রান্স আক্রমণাত্মক খেলা উপহার দিচ্ছে। কিলিয়ান এমবাপ্পে, মাইকেল ওলিসে ও উসমান দেম্বেলে, এই ত্রয়ী ফ্রান্সের বড় অস্ত্র। শেষ ষোলোর ম্যাচে প্যারাগুয়েকে ১-০ গোলের ব্যবধানে হারিয়ে আত্মবিশ্বাসী ফ্রান্স।

অন্যদিকে, টানা দ্বিতীয়বারের মতো কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করা মরক্কো আত্মবিশ্বাসী হলেও ম্যাচের আগে বড় ধাক্কা ইসমাইল সাইবারির ইনজুরি। তবে শেষ ষোলোর ম্যাচে স্বাগতিক কানাডাকে ৩-০ গোলের ব্যবধানে হারিয়ে দারুণ ছন্দে আছে অ্যাটলাস লায়ন্সরা। গত বিশ্বকাপের সেমিফাইনালে হারের প্রতিশোধ নিতে প্রস্তুত হাকিমি, রাহিমি ও গোলরক্ষক বুনোর মতো তারকারা।

এদিকে, ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম বলেন, আমার কোনো সন্দেহ নেই। রেফারি নিয়োগ নিয়ে প্রশ্ন উঠতেই পারে। একেকজনের ম্যাচ পরিচালনার পদ্ধতি একেক রকম। এটা আমাদের নিয়ন্ত্রণে নেই। আমি রেফারিদের ওপর আস্থা রাখছি।

অন্যদিকে, মরক্কোর কোচ মোহাম্মদ ওয়াহবি বলেন, যতক্ষণ আমাদের আরও বেশি কিছু পাওয়ার সুযোগ আছে, ততক্ষণ আমি কোনো কিছুতেই সন্তুষ্ট হব না। আর এই বিষয়ে আমি আমার স্টাফ এবং খেলোয়াড়দের সঙ্গেও কথা বলেছি। আমরা যেকোনো মূল্যে জিততে চাই, জেতার জন্য সম্ভাব্য সবকিছু করতে চাই। চার বছর আগের তুলনায় আমাদের শক্তি বদলে গেছে, ব্যাপারটা এমন নয়। দুটি দলই সম্ভবত আগের চেয়ে আরও শক্তিশালী হয়ে মুখোমুখি হচ্ছে।

ম্যাচটি ঘিরে ইতিহাসের পাতা উল্টালে অবশ্য ফরাসিদের পাল্লাই ভারী। দুই দলের ছয়বারের দেখায় ফ্রান্স জিতেছে চারটিতে, আর বাকি দুটি ম্যাচ ড্র হয়েছে। তবে ফুটবলপ্রেমীদের মনে এখনও টাটকা ২০২২ সালের কাতার বিশ্বকাপের সেই ক্ষত। সেবার মরক্কোর রূপকথার যাত্রা থামিয়ে দিয়েছিল ফরাসি দল।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রাত দু’টায় মুখোমুখি ফ্রান্স-মরক্কো, সেমিফাইনালের টিকিট কার?

আপডেট সময় ১০:২১:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬