ঢাকা , মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বাউফলে রাস্তার ওপর পড়ে থাকা বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে কৃষকের মৃত্যু ঋণ দেয়ার কথা বলে কয়েক লাখ টাকা নি‌য়ে উধাও এন‌জিও! প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ যুবরাজের বাংলাদেশে আশ্রয় নেওয়া ৩ লাখ ৯ হাজার রোহিঙ্গাকে স্বীকৃতি দিল মিয়ানমার আল-কায়েদা নিয়ে জাতিসংঘের সতর্কতা আমলে নিচ্ছে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা নিয়ে ভারতের বন্ধুত্ব নষ্ট করতে চাই না, দেখবো দেশের স্বার্থ: পানি সম্পদমন্ত্রী এবার ৫৮২ টনের ম্যাগনেট দিয়ে ‘কৃত্রিম সূর্য’ বানাচ্ছে চীন শিক্ষক না আসায় লাঠিসোটা নিয়ে প্রাথমিক শিক্ষার্থীদের আন্দোলন আলু বিক্রি বাড়াতে দোকানে নর্তকীর নাচ, ভিডিও ভাইরাল থালাপাতির এক ঘোষণায় বদলে গেলো হিসাব, লাখ লাখ কৃষকের ঋণ মওকুফ!

আগামী নির্বাচন বিএনপির জন্য অগ্নিপরীক্ষা: মেজর হাফিজ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৭:৫১:৪৫ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫
  • ৪০৩ বার পড়া হয়েছে

খুলনায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল মহানগর শাখার এক আলোচনা সভায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, আগামী জাতীয় নির্বাচন বিএনপির জন্য অগ্নিপরীক্ষা। তিনি বলেন, “জনগণ আমাদের ভোট দিয়ে নির্বাচিত করবে, কিন্তু ক্ষমতায় গিয়ে যদি আওয়ামী লীগের মতো আচরণ করি, তাহলে ১৫ দিনও টিকতে পারব না।”

শনিবার (তারিখ) অনুষ্ঠিত সভায় মেজর হাফিজ অভিযোগ করেন, বিএনপিকে ষড়যন্ত্রের মুখে ফেলতে চক্রান্ত চলছে। মুক্তিযোদ্ধাসহ সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, “যে দলের প্রতিষ্ঠাতা মেজর জিয়াউর রহমান, প্রধান বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দল ঐক্যবদ্ধ, কোনো ষড়যন্ত্রই সেই দলকে ক্ষতিগ্রস্ত করতে পারবে না।”

অন্তর্বর্তী সরকারের প্রধান ড. ইউনুসকে ধন্যবাদ জানিয়ে মেজর হাফিজ বলেন, লন্ডনে তারেক রহমানের সঙ্গে বৈঠকের প্রতিশ্রুতি অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দেওয়া হয়েছে। তবে কিছু মহল নির্বাচন ছাড়াই ক্ষমতার স্বাদ নিতে চাইছে এবং সুষ্ঠু নির্বাচন এড়াতে পিআর পদ্ধতির ভোটের প্রস্তাব করছে বলে তিনি মন্তব্য করেন।

সভায় সভাপতিত্ব করেন খুলনা মহানগর মুক্তিযোদ্ধা দলের সভাপতি শেখ আলমগীর হোসেন। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় সভাপতি ইশতিয়াক আজিজ উলফত। বিশেষ অতিথি ছিলেন বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, মহানগর বিএনপি সভাপতি শফিকুল আলম মনা, জেলা আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু এবং মহানগর সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বাউফলে রাস্তার ওপর পড়ে থাকা বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে কৃষকের মৃত্যু

আগামী নির্বাচন বিএনপির জন্য অগ্নিপরীক্ষা: মেজর হাফিজ

আপডেট সময় ০৭:৫১:৪৫ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫