ঢাকা , রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‘তারেক জিয়ার ঘরত আরামে ঘুম যাইত পারগুম’ অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগে পরিচালক শাকিল নূরানী গ্রেপ্তার যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধে বাংলাদেশের ক্ষতি প্রায় ৪ বিলিয়ন ডলার: মির্জা ফখরুল বিচারকের খাস কামরা ভাঙচুরের অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে সরকার দেশের সব প্রতিষ্ঠানে রাজনীতিকরণ করছে: জামায়াত আমির ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগে পক্ষপাতের অভিযোগ, বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ ১০০ টাকায় গরুর মাংস দিয়ে ভাত বিক্রেতা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার প্রধানমন্ত্রীর কাছে হেফাজতের ৯ দফা, ইসলামবিরোধী আইন না করার দাবি ফরহাদ মজহারের ‘আমেরিকান ষড়’য’ন্ত্র’তত্ত্ব’ নিয়ে প্রশ্ন তুললেন রিফাত বিএনপির প্রেসিডেন্ট পদে মির্জা ফখরুল নির্বাচিত

ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগে পক্ষপাতের অভিযোগ, বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:২৪:৪১ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

রাজশাহীর গোদাগাড়ীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগে অনিয়ম ও রাজনৈতিক পক্ষপাতের অভিযোগ তুলে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ করেছে।

গোদাগাড়ী উপজেলা প্রশাসনিক ভবনের প্রধান ফটকের সামনে আজ রোববার বিকেল ৪টার দিকে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে যান। সেখানে বিএনপির নেতারা ইউএনওর সঙ্গে সাক্ষাৎ করে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের কাজে কর্মী নিয়োগ নিয়ে তাদের অভিযোগ ও দাবির কথা জানান।

সমাবেশে গোদাগাড়ী পৌর যুবদলের আহ্বায়ক মাহাবুবুর রহমান বিপ্লব, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি বেলাল উদ্দিন বুশ, উপজেলা ছাত্রদলের সভাপতি বেদার উদ্দিন বিদ্যুৎসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে মাহাবুবুর রহমান বিপ্লব বলেন, সরকারের নির্বাচনি ইশতেহারে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড ও ইমামদের বেতনের বিষয়টি গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি হিসেবে উল্লেখ ছিল। সরকার ফ্যামিলি কার্ড কর্মসূচির কার্যক্রম শুরু করায় প্রকৃত উপকারভোগীদের কাছে এর সুফল পৌঁছে দিতে তথ্য সংগ্রহের প্রক্রিয়া শুরু থেকেই সুষ্ঠু ও স্বচ্ছ হওয়া প্রয়োজন।তিনি অভিযোগ করেন, ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের জন্য কর্মী নিয়োগের ক্ষেত্রে প্রশাসনের একটি অংশে অনিয়ম ও রাজনৈতিক পক্ষপাতের আশঙ্কা রয়েছে। বিএনপির নেতাকর্মীদের বাদ দিয়ে অন্য রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের নিয়োগ দেওয়া হলে সরকারের এ জনকল্যাণমূলক কর্মসূচি প্রশ্নবিদ্ধ হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

বিপ্লব বলেন, বাড়ি বাড়ি গিয়ে সম্ভাব্য উপকারভোগীদের তথ্য সংগ্রহের জন্য যোগ্য, দক্ষ ও নিরপেক্ষ ব্যক্তিদের নিয়োগ দিতে হবে। নিয়োগের ক্ষেত্রে রাজনৈতিক পরিচয় বা দলীয় বিবেচনার পরিবর্তে যোগ্যতাকে অগ্রাধিকার দেওয়ার দাবি জানান তিনি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘তারেক জিয়ার ঘরত আরামে ঘুম যাইত পারগুম’

ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগে পক্ষপাতের অভিযোগ, বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ

আপডেট সময় ০৯:২৪:৪১ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬