ঢাকা , বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::

জিয়া পরিবারের আদর্শ ধরে রাখতে জীবন দিতেও পিছু হটবো না: এস এম জাহাঙ্গীর

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:০৮:৪৭ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
  • ১৮৯ বার পড়া হয়েছে

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্ব টিকিয়ে রাখতে জীবন দিতেও প্রস্তুত বলে জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম-আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন।

তিনি বলেন, ‘তারেক রহমানের জন্য যদি জীবন দিতে হয়, নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে জীবন দেবেন, তবুও পিছু হটবো না।’

রোববার (৯ নভেম্বর) বিকেলে উত্তরা আব্দুল্লাহপুরে আয়োজিত এক জনসচেতনতামূলক কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা প্রচারের অংশ হিসেবে লিফলেট বিতরণ ও গণসচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে ঢাকা-১৮ আসনে এস এম জাহাঙ্গীর হোসেনের উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। বিকেল ৩টায় উত্তরা পলওয়েল মার্কেটের সামনে থেকে র‍্যালিটি শুরু হয়ে জসীমউদ্দিন রোড হয়ে আজমপুর মুগ্ধ মঞ্চের সামনে গিয়ে শেষ হয়।

এ সময় এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, ‘ঢাকা-১৮ আসন নিয়ে কোনো ষড়যন্ত্র চলবে না। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই আসনের পরিস্থিতি সম্পর্কে সম্পূর্ণ অবগত আছেন। রাজধানীর এই প্রবেশদ্বারের গুরুত্ব বিবেচনায় ধানের শীষ আমাদেরই দিবেন, ইনশাআল্লাহ।’

মিছিলের প্রারম্ভে দেওয়া বক্তৃতায় তিনি আরও বলেন, ‘তারেক রহমান ভালো করেই জানেন, এই আসনে কাকে মনোনয়ন দিলে ধানের শীষ বিজয়ী হবে। তাই আমি আপনাদের আশ্বস্ত করছি—শেষ হাসি আপনারাই হাসবেন।’

শেষে তিনি বলেন, ‘গণভোটে আমাদের কোনও আপত্তি নেই, তবে তা অবশ্যই জাতীয় নির্বাচনের দিনই হতে হবে।’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত ৩ অস্ত্র উদ্ধার, শুটার ফয়সালের বাবা গ্রেপ্তার

জিয়া পরিবারের আদর্শ ধরে রাখতে জীবন দিতেও পিছু হটবো না: এস এম জাহাঙ্গীর

আপডেট সময় ১১:০৮:৪৭ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫