ঢাকা , সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
প্রধানমন্ত্রীর নির্দেশে দখলমুক্ত হচ্ছে ডিএনসিসির ২৯ খাল তিস্তা প্রকল্প নিয়ে ভারতের উদ্বেগে কড়া জবাব চীনের মারা গেলেন কোরআন বুকে নিয়ে মহাকাশে যাওয়া সেই মুসলিম নভোচারী বাংলাদেশ-পাকিস্তান বাণিজ্যে কি খুলছে নতুন সম্ভাবনার দ্বার? সাশ্রয়ী দামে স্মার্টফোন দিতে বাংলালিংককে প্রধানমন্ত্রীর আহ্বান উপমহাদেশের প্রখ্যাত আলেম মাওলানা সালমান হুসাইনি নদভি আর নেই রাম মন্দিরের অর্থ কেলেঙ্কারিতে বিপাকে মোদি সরকার চাঁদা না দেওয়ায় হামলার অভিযোগ, রক্তাক্ত ইউনিয়ন বিএনপি নেতা বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি সত্ত্বেও কিছু জায়গায় লোডশেডিং থাকবে: বিদ্যুৎ মন্ত্রী অর্ধেকে নামছে হার্টের রিং ও চোখের লেন্সের খরচ

ঠাকুরগাঁও ও দিনাজপুর সীমান্ত দিয়ে ২০ জনকে পুশইন করেছে বিএসএফ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:৫১:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫
  • ৩৯৪ বার পড়া হয়েছে

মোঃ মিনহাজ আলোম, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সীমান্ত দিয়ে ভারত থেকে নারী, শিশু সহ ৭ জনকে এবং দিনাজপুরের বিরল উপজেলার এনায়েতপুর সীমান্ত দিয়ে ১৩ জনকে বাংলাদেশে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

মঙ্গলবার (১০ জুন) ভোরে এই দুই সীমান্ত দিয়ে মোট ২০ জন নারী, পুরুষ ও শিশুকে বাংলাদেশে ঠেলে পাঠায় বিএসএফ। পরে বিজিবির টহল দলের সদস্যরা তাদের আটক করে।

বিষয়টি নিশ্চিত করে বিজিবির এনায়েতপুর বিওপির কোম্পানি কমান্ডার ঠান্ডু মিয়া জানান, আটক ব্যক্তিরা বাংলাদেশী নাগরিক কি-না, তা যাচাই-বাছাই চলছে।

বিজিবির সূত্রে জানা গেছে, দিনাজপুর ৪২ ব্যাটালিয়নের ( বিজিবি) দায়িত্বপূর্ণ এলাকার এনায়েতপুর সীমান্ত দিয়ে ভারতের কুশমণ্ডি থানার মোল্লাপাড়া গেট দিয়ে বিএসএফ ১৩ জনকে বাংলাদেশে পুশইন করে। এদের মধ্যে ২ জন নারী, ২ জন পুরুষ ও ৯ জন শিশু রয়েছে।

অন্যদিকে, একই ব্যাটালিয়নের অধীনে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার চান্দুরিয়া বিওপি সীমান্ত দিয়ে আরও ৭ জনকে পুশইন করেছে বিএসএফ। এদের মধ্যে শিশুও রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ৪২ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল-মইন হাসান।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর নির্দেশে দখলমুক্ত হচ্ছে ডিএনসিসির ২৯ খাল

ঠাকুরগাঁও ও দিনাজপুর সীমান্ত দিয়ে ২০ জনকে পুশইন করেছে বিএসএফ

আপডেট সময় ০৬:৫১:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫