ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
৫ মাস পূর্ণ করলো প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার নেতানিয়াহু ক্ষমতায় থাকলে ইসরায়েল ছাড়বে এক-চতুর্থাংশ ইহুদি ভুলে ‘জয় বাংলা’ বলা এনসিপি নেতা বললেন, ‘জীবনেও আওয়ামী লীগ করিনি’ নতুন বউ নিয়ে ফেরার পথে সড়কে ঝরল ২ প্রাণ শেখ হাসিনা নিজেই ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন: রণধীর জয়সওয়াল মোবাইল চোরকে ১০০ রাকাত নফল নামাজ আদায় করালেন গ্রামবাসী রাসেল ভাইপারের কামড়ে আহত শিশু, সাপসহ হাসপাতালে পরিবার ‘চকলেট মেডেলের ম্যাচ’ খেলার ইচ্ছা নেই ফ্রান্স খেলোয়াড়দের পছন্দ না হলেই ফ্যাসিস্ট বানানো হয়: পুলিশ সুপার ফিলিস্তিনি বন্দিদের জন্য কুমিরঘেরা কারাগার তৈরি করছে ইসরায়েল

টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে চট্টগ্রাম যাচ্ছেন জামায়াত আমির

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:১০:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

টানা ভারী বৃষ্টি, বন্যা, পাহাড়ধস ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে শুক্রবার (১০ জুলাই) চট্টগ্রাম সফরে যাচ্ছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

সফরকালে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলবেন, চলমান উদ্ধার ও ত্রাণ কার্যক্রমের খোঁজ নেবেন এবং স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করবেন।

বিষয়টি নিশ্চিত করে বৃহস্পতিবার (৯ জুলাই) রাতে জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চলের প্রধান মুহাম্মদ শাহজাহান দেশের একটি গণমাধ্যমকে বলেন, শুক্রবার সকাল ৮টার ফ্লাইটে ডা. শফিকুর রহমান চট্টগ্রামে পৌঁছাবেন। সেখান থেকে তিনি প্রথমে বাঁশখালী উপজেলার বন্যাকবলিত এলাকা পরিদর্শনে যাবেন। পরে চট্টগ্রাম নগরের জলাবদ্ধতাকবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করবেন। দিনব্যাপী কর্মসূচি শেষে বিকেলের ফ্লাইটে তিনি ঢাকার উদ্দেশে রওনা দেবেন।

গত কয়েক দিনের টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম মহানগর উপজেলায় ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পাশাপাশি পাহাড়ি ঢলে সাতকানিয়া, বাঁশখালী, লোহাগাড়া ও চন্দনাইশসহ বিভিন্ন এলাকা তলিয়ে যায়। এতে লাখো মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন।

এছাড়া মহানগর এলাকায় পাহাড়ধসের ঘটনায় প্রাণহানির পাশাপাশি বহু পরিবার ঘরবাড়ি হারিয়ে দুর্ভোগে পড়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

৫ মাস পূর্ণ করলো প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার

টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে চট্টগ্রাম যাচ্ছেন জামায়াত আমির

আপডেট সময় ১২:১০:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬