ঢাকা , শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
এবার অমুসলিম দেশেও ই’স’রা’ই’লি পণ্য আমদানি নি’ষি’দ্ধ নতুন শত্রু খুঁজছে ইসরায়েল: তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী জুমার নামাজের পর আল-আকসার ইমামকে আ’টক করল ইসরায়েল বিশ্বকাপে ফিলিস্তিনি পতাকা ওড়ানো মিশর কোচ হোসামের প্রতি গাজার শিল্পীদের শ্রদ্ধা ইরানের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে রাজি, তবে ‘যুদ্ধবিরতি শেষ’: ট্রাম্প মেসির জন্য নয়, অন্য কারণে আর্জেন্টিনা সাপোর্ট করেন নেতানিয়াহু, জানালেন নিজেই জুলাইয়ের আগেও ভোট চুরি হয়েছে, জুলাইয়ের পরেও ভোট চুরি হয়েছে: হাসনাত ফাঁ’সি’র রায় কার্যকর হওয়ার জন্যই হাসিনা দেশে ফিরবেন: নাহিদ ইসলাম ব্রাজিল-জার্মানির কাতারে এবার নাম লেখাল ফ্রান্স খামেনিকে দাফনের পর আইআরজিসি প্রধানের কড়া হুঁশিয়ারি

মেসির জন্য নয়, অন্য কারণে আর্জেন্টিনা সাপোর্ট করেন নেতানিয়াহু, জানালেন নিজেই

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:০৫:১১ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

২০২৬ ফিফা বিশ্বকাপে আর্জেন্টিনাকে সমর্থন করছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে এর পেছনে লিওনেল মেসি নন, বরং আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইই মূল কারণ বলে জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (৯ জুলাই) এক পডকাস্টে নেতানিয়াহু বলেন, “মেসির আগে প্রেসিডেন্ট মিলেই। তিনি ইসরাইলের সবচেয়ে বড় বন্ধু এবং একজন সত্যিকারের সুপারস্টার।”

তার এই মন্তব্য এমন এক সময়ে এলো, যখন বিশ্বকাপের শেষ ষোলোতে মিশরের বিপক্ষে আর্জেন্টিনার ৩-২ গোলের জয় এবং ম্যাচের রেফারিং নিয়ে তীব্র বিতর্ক চলছে।

২০২৩ সালে ক্ষমতায় আসার পর থেকেই মিলেই ইসরাইলের সঙ্গে সম্পর্ক জোরদার করেছেন। তিনি জেরুজালেমে আর্জেন্টিনার দূতাবাস স্থানান্তরের ঘোষণা দিয়েছেন, হামাস ও হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন হিসেবে স্বীকৃতি দিয়েছেন এবং আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে প্রকাশ্যে ইসরাইলের পক্ষে অবস্থান নিয়েছেন।

বিশ্লেষকদের মতে, নেতানিয়াহুর এই মন্তব্য ফুটবলের চেয়ে আর্জেন্টিনা-ইসরাইলের বর্তমান রাজনৈতিক ঘনিষ্ঠতাকেই বেশি গুরুত্ব দিয়ে তুলে ধরেছে।

এদিকে ২০২৩ সালের শেষ দিকে আর্জেন্টিনার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই মিলেই ইসরাইলের সঙ্গে সম্পর্ক জোরদারে একাধিক পদক্ষেপ নিয়েছেন। রাজধানী বুয়েনস আইরেসের একজন অর্থোডক্স রাবাই তার প্রধান আধ্যাত্মিক গুরু, যাকে তিনি ইসরাইলে আর্জেন্টিনার রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছেন।

আন্তর্জাতিক আইন অমান্য করে মিলেই আর্জেন্টিনার দূতাবাস তেল আবিব থেকে বিতর্কিত জেরুজালেমে স্থানান্তরের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। ক্ষমতা গ্রহণের পর তিনি আর্জেন্টিনার পূর্ববর্তী অবস্থান পরিবর্তন করে ফিলিস্তিনের হামাস এবং লেবাননের হিজবুল্লাহকে আনুষ্ঠানিকভাবে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছেন।

জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে আর্জেন্টিনা অতীতে ইসরাইল-বিরোধী বা ফিলিস্তিনের পক্ষে ভোট দিলেও মিলেইর অধীনে দেশটি এখন সর্বদা ইসরাইলের পক্ষে এককভাবে ভোট দিচ্ছে। এমনকি তার প্রথম পররাষ্ট্রমন্ত্রী ইসরাইল-বিরোধী একটি প্রস্তাবে ভোট দেওয়ায় মিলেই তাকে তাৎক্ষণিক বরখাস্ত করেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

এবার অমুসলিম দেশেও ই’স’রা’ই’লি পণ্য আমদানি নি’ষি’দ্ধ

মেসির জন্য নয়, অন্য কারণে আর্জেন্টিনা সাপোর্ট করেন নেতানিয়াহু, জানালেন নিজেই

আপডেট সময় ০৯:০৫:১১ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬