ঢাকা , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নতুন ১৫০ গ্যাসকূপ খননের ‘মাস্টারপ্ল্যান’ ঘোষণা প্রধানমন্ত্রীর  প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় নি’হ’ত ফিরোজার পরিবারকে গাভী দিল উপজেলা প্রশাসন বিবাহ-তালাক নিবন্ধনের ডিজিটাইজেশন হচ্ছে, কমবে বাল্যবিয়ে ও বহুবিবাহ: আইনমন্ত্রী ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেয়েছি, কিন্তু মূল্য দিয়েছি অনেক বেশি: জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি বিদ্যুৎমন্ত্রীর বাড়ির সামনে বজ্রপাতে আগুন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা দলীয় লোক দিয়ে দুদক গঠন করে আমাকে হয়রানি করা হচ্ছে: আসিফ মাহমুদ জিয়াউর রহমান ঘোষণা না দিলে দেশ স্বাধীন হতো কি না সন্দেহ আছে: স্থানীয় সরকারমন্ত্রী  চট্টগ্রামে সেনাবাহিনীর দুই সৈনিক নিহত, আহত ১ জুলাই যোদ্ধাদের নিয়ে আবারও রাজপথে নামতে হতে পারে: সারজিস

সম্মেলনের মাধ্যমে পুরনো কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৫৮:৩৭ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫
  • ৮০৪ বার পড়া হয়েছে

রাজশাহী মহানগর বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হলেও নতুন কমিটি ঘোষণা করা হয়নি। রোববার অনুষ্ঠিত সম্মেলনে ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্য দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সম্মেলনের মাধ্যমে পুরনো কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। নতুন কমিটি না আসা পর্যন্ত মহানগর বিএনপির দায়িত্বে থাকবেন কেন্দ্রীয় কমিটির দুই নেতা, রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম আলীম ও এএইচএম ওবায়দুর রহমান চন্দন।

আগের আহ্বায়ক কমিটি ২০২১ সালের ডিসেম্বরে গঠিত হয়েছিল এবং প্রায় সাড়ে তিন বছর ধরে কার্যক্রম পরিচালিত হচ্ছিল। তবে কমিটির মধ্যে নেতৃত্বের অভাব ও বিরোধের কারণে শীর্ষ নেতারা দলীয় সভা-সমাবেশে অংশ নিতেন না। দলের মধ্যে বিরোধ এমন পর্যায়ে পৌঁছেছিল যে, কার্যালয়ে তালা দিয়ে কর্মসূচিও চলছিল। এ অবস্থার কারণে নতুন কমিটি গঠনের দাবি উঠেছিল।

২০০৯ সালের পর দীর্ঘ প্রায় দেড় দশক পর রোববার সম্মেলন অনুষ্ঠিত হলেও ভোটাভুটি হয়নি এবং কমিটি ঘোষণা ছাড়াই কেন্দ্রীয় নেতারা মঞ্চ ত্যাগ করেছেন। নতুন কমিটির ঘোষণা ঢাকায় কেন্দ্রীভূত থাকবে বলে জানা গেছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নতুন ১৫০ গ্যাসকূপ খননের ‘মাস্টারপ্ল্যান’ ঘোষণা প্রধানমন্ত্রীর 

সম্মেলনের মাধ্যমে পুরনো কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে

আপডেট সময় ১১:৫৮:৩৭ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫