ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বাংলাদেশের এলএনজির জাহাজ হরমুজ পার হতে সমস্যা হবে না: ইরানের রাষ্ট্রদূত মামলা-হামলা ও জেল-জুলম সহ্য করে আজ রাষ্ট্রীয় ক্ষমতায়: খাদ্যমন্ত্রী গ্যাস সংকট আন্তর্জাতিক সমস্যা, সমাধান হতে দেড় সপ্তাহ লাগবে: রিজভী আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ ৪ জনের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান শুরু ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে যোগ দেয়া ২২৭ ভারতীয়র মধ্যে ৫১ জন নিহত ঘুষ.সাইট তৈরি করা সেই ভাইরাল শাহেদের খোঁজ নিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয় যাচ্ছে সিমেন্ট-খাদ্য-ওষুধ, আসছে ই’য়া’বা-আইস ক্ষেপণাস্ত্র হামলায় মার্কিন বিমানঘাঁটিতে পাইলট-ক্রু নিহত, দাবি ইরানের ইরানে বিয়ের অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের হা’ম’লা: নি’হত ৪, আ’হত অর্ধশতাধিক ব্রাহ্মণবাড়িয়ায় দেড়কোটি টাকার ভারতীয় পণ্যসহ ট্রাক জব্দ

৫৬ পরীক্ষার্থীর মধ্যে ৫৫ জনই পেল জিপিএ-৫

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:৫৬:১৯ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
  • ১২৩ বার পড়া হয়েছে

এবার এসএসসি পরীক্ষার ফলাফলে ফেনী গার্লস ক্যাডেট কলেজ সাফল্যের ধারা অব্যাহত রেখেছে। চলতি বছরের এসএসসি পরীক্ষায় প্রতিষ্ঠানটির ৫৬ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ৫৫ জন জিপিএ৫ পেয়েছে। গত বছরও ৫২ জন পরীক্ষার্থীর মধ্যে ৫১ জন জিপিএ৫ পেয়েছিল। সোমবার (১০ আগস্ট) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ফলাফলে সন্তোষ প্রকাশ করে কলেজের ১৮তম ইনটেকের শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন অধ্যক্ষ এস এম ফয়সল পিএসসি।

প্রেস বিজ্ঞপ্তিতে অধ্যক্ষ এস এম ফয়সল  জানান, চমৎকার এই ফলাফলের পেছনে সেনাসদরের সঠিক নির্দেশনা, কলেজ প্রশাসনের সময়োপযোগী উদ্যোগ, অনুষদ সদস্যদের আন্তরিক পাঠদান ও প্রেরণা এবং ক্যাডেটদের অবিরাম অধ্যবসায়কে প্রধান কারণ হিসেবে উল্লেখ করেন তিনি।

তিনি আরও জানান, ক্যাডেট কলেজে অনুসরণকৃত শৃঙ্খলা, কঠোর অনুশাসন ও যুগোপযোগী শিক্ষাদান পদ্ধতির ফলেই ক্যাডেটরা প্রতি বছর একাডেমিকে দৃষ্টান্তমূলক ফল করে আসছে। নিয়মানুবর্তিতা ও অধ্যবসায় থাকলে অল্প সময়ের পাঠপরিক্রমাতেও বড় অর্জন সম্ভব। 

প্রেস বিজ্ঞপ্তিতে অধ্যক্ষ আরও জানান, ফেনী গার্লস ক্যাডেট কলেজ প্রতিষ্ঠার পর থেকে কুমিল্লা শিক্ষা বোর্ডের অন্যতম শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে নিজেদের প্রমাণ করে আসছে। ক্যাডেটদের আরও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ার আশাবাদ ব্যক্ত করে এ আনন্দঘন দিনে ক্যাডেট ও তাদের অভিভাবকদের কলেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের এলএনজির জাহাজ হরমুজ পার হতে সমস্যা হবে না: ইরানের রাষ্ট্রদূত

৫৬ পরীক্ষার্থীর মধ্যে ৫৫ জনই পেল জিপিএ-৫

আপডেট সময় ০২:৫৬:১৯ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬