ঢাকা , শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ভেঙে গেল পশ্চিমবঙ্গের বিধানসভা, মমতা এখন কী করবেন দুবাই থেকে গ্রেপ্তার মূল আসামি আরিফ বরিশালে নারী শিক্ষার্থীকে হত্যা, মূল আসামি মাইনুল গ্রেপ্তার বিয়ের ১০ বছর পর একসঙ্গে সাত সন্তানের জন্ম, বাঁচল না কেউ মধ্যপ্রাচ্যে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত দিপালীর মরদেহ দেশে পৌঁছেছে জামায়াত আমিরের সঙ্গে জাপানের নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যানের বৈঠক মায়ের কাছে স্মার্ট ফোনের আবদার, টাকা না পেয়ে যুবকের আত্মহত্যা বিদ্যালয়ে সিনিয়রকে ‘তুই’ সম্বোধন করায় মাথা ফাটলো দুই শিক্ষার্থীর হাসপাতালে গৃহবধূর মরদেহ রেখে পালালেন শ্বশুরবাড়ির লোকজন ‘ই-হেলথ কার্ড’ চালুর বিষয়ে সুখবর দিলেন প্রধানমন্ত্রী

ফ্রেব্রুয়ারিতে নির্বাচন না দিলে দেশের জনগণ ছার দেবে না: মির্জা ফখরুল

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:০৩:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
  • ১৭৪ বার পড়া হয়েছে

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অবিলম্বে তফসিল ঘোষণা করে জাতীয় নির্বাচন দিতে হবে। নির্বাচন দিতে ফেব্রুয়ারির একদিন পার হলে, তা দেশের জনগণ মেনে নেবে না। জনগণ আর ছার দেবে না। সবাই এখন পরিবর্তন চায়, গণতন্ত্র ফিরে পেতে চায়। ভোট দিতে চায়।

বিএনপি মহাসচিব বলেন, কয়েকটি দল মিলে নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা করছে। কারণ তারা নির্বাচনকে ভয় পায়। যে কারণে তারা নির্বাচন পেছাতে চায়। কিন্তু আমাদের কথা খুব পরিষ্কার কি করার করেন। কিন্তু নির্বাচন ফেব্রুয়ারি মাসের এক দিন বেশি গেলে জনগণ তা মেনে নেবে না।

মির্জা ফখরুল হুঁশিয়ারি দিয়ে বলেন, আমাদের পরিষ্কার কথা নির্বাচন আমরা ২৬ সালের ফেব্রুয়ারি মাসের মধ্যেই চাই। অন্যথায় এদেশের মানুষ এটা মানবে না।

তিনি আজ রোববার (৯ নভেম্বর) সন্ধ্যায় ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের ভাউলারহাট উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সেই সাথে জুলাই সনদ নিয়ে প্রতারণার অভিযোগ তুলে ফখরুল বলেন, বৃষ্টিতে ভিজে সংসদ ভবনের জুলাই সনদে আমরা স্বাক্ষর করেছি। কিন্তু যে সনদে আমরা স্বাক্ষর করেছি, আর যেটি প্রধান উপদেষ্টাকে দেওয়া হয়েছে—দুটি এক নয়। আমরা যে বিষয়ের ওপর স্বাক্ষর করেছি, তা বাদ দিয়ে সেখানে অন্য প্রস্তাবনা দেওয়া হয়েছে। এটি জাতির সাথে স্পষ্ট প্রতারণা ও অন্যায়।

তিনি আরও বলেন, দেশে এখন একটি নাটকীয় অবস্থা তৈরি হয়েছে। জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে। কিন্তু আমরা জানাতে চাই—এই জনগণ আর প্রতারিত হবে না।

তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে ১৫ মাসের মধ্যেই এক কোটি বেকার যুবকের কর্মসংস্থান করা হবে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে ১৫ মাসের মধ্যে এক কোটি বেকারের কর্মসংস্থান করা হবে। আর আমাদের ঘোষিত ৩১ দফা দাবি পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করা হবে ইনশাআল্লাহ।

বিএনপি মহাসচিব বলেন, আমরা এমন একটি সরকার গঠন করতে চাই, যেখানে থাকবে জনগণের ক্ষমতা, মানুষের অধিকার ও কথা বলার স্বাধীনতা। দেশে প্রকৃত গণতন্ত্র পুনরুদ্ধার করাই এখন বিএনপির প্রধান লক্ষ্য বলে জানান তিনি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ভেঙে গেল পশ্চিমবঙ্গের বিধানসভা, মমতা এখন কী করবেন

ফ্রেব্রুয়ারিতে নির্বাচন না দিলে দেশের জনগণ ছার দেবে না: মির্জা ফখরুল

আপডেট সময় ০৯:০৩:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫