ঢাকা , বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
হাদির দ্রুত ফেরার সম্ভাবনা নেই, লম্বা সময় থাকতে হতে পারে আইসিইউতে: ডা. রাফি ব্রেনের ফোলা কমেনি, জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ওসমান হাদি: চিকিৎসক হাদির অবস্থা এখনও সংকটাপন্ন, অপারেশনের অপেক্ষায় ডাক্তাররা বোমা তৈরির সরঞ্জামসহ ছাত্রদল নেতা আটক ফয়াসলই আমাকে হাদির কাছে নিয়ে গিয়েছিল: ফয়সালের সহযোগী জামায়াত যুদ্ধের বিরুদ্ধে ছিল না, ছিল ভারতের বিরুদ্ধে : আমির হামজা মুক্তিযুদ্ধ ও ইসলামের নামে দেশকে বিভাজন করা যাবে না ফিরছেন তারেক রহমান, বাসভবন-অফিস প্রস্তুত বিজয় দিবসের সরকারি অনুষ্ঠানে বিএনপির দলীয় স্লোগান, ইউএনওর বাধা ওসমান হাদিকে গুলি করা ফয়সালের সহযোগী কবির ৭ দিনের রিমান্ডে

তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক আজ রাতে

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৭:৪৯:০৬ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
  • ১১৩ বার পড়া হয়েছে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সোমবার রাত সাড়ে আটটায় দলের স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন। বৈঠকটি অনুষ্ঠিত হবে বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে। বিষয়টি নিশ্চিত করেছেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

তিনি জানান, আজকের বৈঠকে কোনো নির্দিষ্ট এজেন্ডা থাকছে না; হবে খোলামেলা আলোচনা। তবে বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি।

লন্ডন থেকে ভার্চুয়ালি বৈঠকে সভাপতিত্ব করবেন তারেক রহমান।
যদিও আনুষ্ঠানিকভাবে বৈঠকের আলোচ্যসূচি জানানো হয়নি, তবে স্থায়ী কমিটির এক সদস্যের মতে, জরুরি রাজনৈতিক বিষয়ে সিদ্ধান্ত নিতেই এই বৈঠক আহ্বান করা হয়েছে।

তিনি আরও ইঙ্গিত দেন, আগামী নির্বাচনে দলীয় মনোনয়ন, জুলাই সনদ ও গণভোট নিয়ে সৃষ্ট মতভেদ নিরসন এবং অন্তর্বর্তী সরকারের দেওয়া সময়সীমাসহ দলের কৌশলগত অবস্থান নির্ধারণই আলোচনার মূল বিষয় হতে পারে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

হাদির দ্রুত ফেরার সম্ভাবনা নেই, লম্বা সময় থাকতে হতে পারে আইসিইউতে: ডা. রাফি

তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক আজ রাতে

আপডেট সময় ০৭:৪৯:০৬ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫