ঢাকা , মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
মোদির মন্তব্যে উত্তাল বাংলাদেশ, কুশপুত্তলিকা দাহ ও বিক্ষোভের ডাক ২৫ মার্চের আগে মুজিব বাহিনী গণহত্যা চালিয়েছিল: চট্টগ্রাম জামায়াত আমির নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা বিএনপির মনোনীত প্রার্থীর বিজয় দিবসের রাতে বীর মুক্তিযোদ্ধার কবর পোড়াল দুর্বৃত্তরা মুক্তিযুদ্ধ নিয়ে রচিত ইতিহাসের ৯০ শতাংশই কল্পকাহিনী: আমির হামজা বোমা তৈরির সরঞ্জামসহ ছাত্রদল নেতা আটক একাত্তর ও চব্বিশের দালালদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ আছি: নাহিদ চাকসু ভিপিকে মারতে তেড়ে আসলেন ছাত্রদল সভাপতি ফয়সাল আমার কাছে অনেক রাতে আসতেন, সকালে চলে যেতেন: রিমান্ডে স্ত্রী সামিয়া চব্বিশের আন্দোলনকারীরাও মুক্তিযোদ্ধা: উপদেষ্টা শারমীন

নাসীরুদ্দীন পাটওয়ারীর আহ্বান: ‘একটি সিটের বিনিময়ে আদর্শ বা পতাকা বিক্রি করবেন না’

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৫৮:৪৬ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
  • ২৯০ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী রাজনৈতিক কর্মীদের সতর্ক করে বলেছেন, ‘বন্ধু, তোমার লাল টুকটুকে স্বপ্ন আর পতাকা একটা সিটের বিনিময়ে বিক্রি করে দিও না।’ সোমবার (১০ নভেম্বর) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এই সংক্ষিপ্ত বার্তাটি রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকে মনে করছেন, এটি আসন্ন জাতীয় নির্বাচনের প্রেক্ষাপটে নীতিগত অবস্থান বজায় রাখার আহ্বান।

এর আগে বিকেলে রাজধানীর দলের কার্যালয়ে এক সভায় নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, বিএনপি ও জামায়াতের বাইরে একটি “সংস্কার জোট” গঠনের প্রক্রিয়া চলছে। তিনি বলেন, “জাতীয় নির্বাচনের আগে এই জোট হবে। আমরা ইতোমধ্যে আলোচনা শুরু করেছি।”

সভায় তিনি আরও সতর্ক করেন, “যদি জুলাই সনদের আইনি ভিত্তি না হয় এবং নির্বাচন পিছিয়ে যায়, তাহলে তার দায় বিএনপি ও জামায়াতকেই নিতে হবে। দ্রুত জুলাই সনদ বাস্তবায়নের একটি পদ্ধতি বের করে ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করতে হবে। ইতোমধ্যে সমঝোতার ডেডলাইন শেষ।”

নাসীরুদ্দীন পাটওয়ারী কর্মীদের উদ্দেশে বলেন, “কারও বুকে দাঁড়িপাল্লা থাকুক বা ধানের শীষের ব্যাজ—সবাইকে বুঝে শুনে সংস্কার জোটে ভোট দিতে হবে।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মোদির মন্তব্যে উত্তাল বাংলাদেশ, কুশপুত্তলিকা দাহ ও বিক্ষোভের ডাক

নাসীরুদ্দীন পাটওয়ারীর আহ্বান: ‘একটি সিটের বিনিময়ে আদর্শ বা পতাকা বিক্রি করবেন না’

আপডেট সময় ১০:৫৮:৪৬ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫