ঢাকা , সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জর্দার কৌটায় জমিয়ে ছিলেন ১০ বছরের সঞ্চয়, খুলে দেখলেন সব টাকা পচে-ঝাঁঝরা আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম: শেখ হাসিনা ইরান যুদ্ধে নিহত মার্কিন সৈন্যদের আর্থিক সুবিধা দিতে অস্বীকৃতি পেন্টাগনের বন্যায় মৃত্যু ভেবে শেষকৃত্যের প্রস্তুতি, ১০ দিন পর ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার নারী প্রতিবেশীর গোপন খবর বিক্রি করে দুই বাড়ির মালিক বৃদ্ধা! থাইল্যান্ড ছাড়ল মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন এশিয়া কাপ ফাইনালে থাকছেন নাকভি, এবারও কি ‘খালি হাতে’ ফিরবে ভারত? প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে ৩৫০ গাড়ির লংমার্চ হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী রান্না না করে নাচের ক্লাসে যাওয়া নিয়ে ঝগড়া, স্ত্রীকে পিটিয়ে মারলেন স্বামী জ্বালানি তেলের দাম দ্বিগুণ করলো ইরান

এবার ‘না’ ভোট দেওয়ার ঘোষণা দিলেন কণ্ঠশিল্পী ন্যান্সি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৫২:২০ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫৪৫ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশজুড়েহ্যাঁভোটের পক্ষে প্রচারণা চললেওনাভোট দেওয়ার ঘোষণা দিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। বুধবার (১১ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ অবস্থানের কথা জানান। ন্যান্সির এ ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। নেটিজেনদের একাংশ তার বক্তব্যের সমালোচনা করলেও এ বিষয়ে তিনি প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া জানাননি।

এদিকে জাতীয়তাবাদী মনোভাবাপন্ন হিসেবে পরিচিত এই শিল্পী অতীতেও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ইস্যুতে সরব ছিলেন। বিভিন্ন সময় তার কনসার্ট বাতিলসহ নানা প্রতিকূলতার মুখোমুখি হওয়ার কথাও তিনি উল্লেখ করেছেন। তবে এসব কারণে নিজের অবস্থান থেকে সরে আসেননি বলে জানিয়েছেন তিনি। এর আগে শোবিজ অঙ্গনের তারকাদের রাজনীতিতে অংশগ্রহণ প্রসঙ্গে ন্যান্সি প্রশ্ন তুলেছিলেন। তিনি বলেন, শিল্পীদের এমপিমন্ত্রী হওয়ার আগ্রহ নিয়ে ভাবার বিষয় রয়েছে। তার মতে, জনপ্রতিনিধি হতে হলে রাজনীতির দীর্ঘ পথ পাড়ি দেওয়া এবং তৃণমূল পর্যায়ে কাজ করার অভিজ্ঞতা থাকা প্রয়োজন।

নিজে নির্বাচনে অংশ নেওয়ার সম্ভাবনা প্রসঙ্গে ন্যান্সি বলেন, আপাতত তার এমন কোনো পরিকল্পনা নেই। তবে ব্যক্তিগতভাবে যে রাজনৈতিক দলকে ভালো লাগে, তাদের ক্ষমতায় দেখতে চান বলেও উল্লেখ করেন তিনি। পাশাপাশি ভোটারদের উদ্দেশে তিনি বলেন, অতীতে যারা মতপ্রকাশের স্বাধীনতা হরণ, গুম বা দুর্নীতির অভিযোগে সমালোচিততাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে জনগণকে ভাবতে হবে। এদিকেনাভোট দেওয়ার পক্ষে মত দিয়েছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক আসিফ মাহতাবও। সামাজিক মাধ্যমে তিনিও এ সংক্রান্ত অবস্থান প্রকাশ করেছেন বলে জানা গেছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জর্দার কৌটায় জমিয়ে ছিলেন ১০ বছরের সঞ্চয়, খুলে দেখলেন সব টাকা পচে-ঝাঁঝরা

এবার ‘না’ ভোট দেওয়ার ঘোষণা দিলেন কণ্ঠশিল্পী ন্যান্সি

আপডেট সময় ০১:৫২:২০ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬