ঢাকা , বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নির্বাচনে টাকা দিয়েছে ইসলামী ব্যাংক, প্রমাণ করতে পারলে তাকে মেডেল দেব: স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে জামায়াত আমির ৭  মাসে দেশ কেঁপেছে ৩০ বার: ঢাকার ৬ লাখ ভবনের ৪০ শতাংশ ভূমিকম্পে ঝুঁকিপূর্ণ মধ্যপ্রাচ্যের ২১টি মার্কিন সামরিক লক্ষ্যবস্তুতে ইরানের হামলা  যুক্তরাষ্ট্রের এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান আজ নাসির-তামিমার বিয়ে মামলার রায়, দোষ প্রমাণ হলে হতে পারে ৭ বছরের কারাদণ্ড রামিসার পাশের বাসা থেকে পাঁচ বছরের শিশু নিখোঁজ, চার দিনেও মেলেনি খোঁজ জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, সাইরেন বাজছে কুয়েতেও বাংলাদেশে সাড়ে ৮ হাজার অবৈধ ভারতীয় নাগরিক, চাকরী করছেন বিভিন্ন সেক্টরে বাহরাইনে যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহর ঘাঁটিতে ইরানের হামলা বাঁচতে চাইলে মার্কিন বাহিনীকে মধ্যপ্রাচ্য ছাড়ার হুঁশিয়ারি আরাঘচির

বাসার দরজা ভেঙে বের করা হলো শিক্ষিকার অর্ধগলিত মরদেহ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৪৫:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬
  • ৫১ বার পড়া হয়েছে

চট্টগ্রাম মহানগরের কোতোয়ালী থানার রহমতগঞ্জ দেওয়ানজি পুকুরপাড় এলাকা থেকে পলিন চৌধুরী (৪৭) নামে এক শিক্ষিকার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১০ মে) বিকেলে নিজ বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত পলিন চৌধুরী পটিয়ার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ছিলেন। তিনি অবিবাহিত এবং বাসায় একাই থাকতেন।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন জানান, শুক্রবার (৮ মে) থেকে পলিন চৌধুরীর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করতে পারছিলেন না তার স্বজনরা।

রবিবার দুপুরে তার দুই বোন বাসায় গিয়ে ভেতর থেকে দরজা বন্ধ পান। অনেক ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের সহায়তায় দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। পরে বিছানায় শোয়া অবস্থায় পলিন চৌধুরীর মরদেহ উদ্ধার করা হয়। এ সময় মরদেহটি অর্ধগলিত অবস্থায় ছিল বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। এছাড়া এ ঘটনায় আইনগত প্রক্রিয়াও চলমান রয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নির্বাচনে টাকা দিয়েছে ইসলামী ব্যাংক, প্রমাণ করতে পারলে তাকে মেডেল দেব: স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে জামায়াত আমির

বাসার দরজা ভেঙে বের করা হলো শিক্ষিকার অর্ধগলিত মরদেহ

আপডেট সময় ১২:৪৫:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬