ঢাকা , বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সালমান শাহর দেহাবশেষ উত্তোলনের অনুমতি আদালতের ‘পুলিশ হত্যা করেছি’ ঘোষণা দেওয়া সেই মাহাদী এবার প্রাণ বাঁচাতে আশ্রয় নিলেন থানায় প্রাথমিকে যুক্ত হচ্ছে সংগীত-নাট্যকলা-নৃত্যকলা-চারু ও কারুকলা মহাসড়কে ‘জয়বাংলা স্লোগান’ নিয়ে পুলিশের ওপর হামলা-গাড়ি ভাঙচুর, আটক ১৯ ভোটের দায়িত্ব পালনকালে মৃত্যু হলে ১০ লাখ টাকা পাবে পরিবার: নির্বাচন কমিশন ১৭ বছর ভুয়া লাইসেন্সে ৯০০ ফ্লাইট চালানোর পর ধরা পড়ল পাইলট স্ত্রীর নামে এনজিও থেকে ৫০ হাজার টাকা ঋণ তুলে আর্জেন্টিনার পতাকা-ব্যানারে রাঙালেন ভ্যানচালক আল আকসার ঐতিহাসিক নিদর্শন সরানোর চেষ্টা ইসরাইলের, সতর্ক করলো হামাস পুশ-ইন ও সীমান্ত হত্যা ইস্যুতে মাঠে নামছে জামায়াতের ১১ দলীয় ঐক্য নিজের ৩০ শতক জমি বিক্রি করে সাড়ে ৭ কিমি. দীর্ঘ জার্মান পতাকা বানালেন আমজাদ

প্রিয়তমা আবাসিক হোটেলে পুলিশের হানা, গ্রেপ্তার ৪

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:০৯:২৬ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬
  • ৭৩ বার পড়া হয়েছে

মধ্যরাতে প্রিয়তমা আবাসিক হোটেলে অভিযান, ৪ তরুণ-তরুণী আটক

মধ্যরাতে রাজধানীর ডেমরায় প্রিয়তমা আবাসিক হোটেলে আবারও অভিযান চালিয়েছে পুলিশ। সেখানে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ২ নারীসহ ৪ জনকে আটক করেছে ডেমরা থানা পুলিশ।

সোমবার (১১ মে) দিবাগত রাত দেড়টার দিকে মিরপাড়া মোড়ে অবস্থিত ওই আবাসিক হোটেলের ২০২ ও ২০৪ নম্বর কক্ষ থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলো- নারায়ণগঞ্জ সোনারগাঁও বারদী এলাকার মো. রকি (২৭), একই থানার আনন্দবাজার এলাকার মো. শান্ত (২৬), ঢাকা কদমতলী জুরাইন এলাকার জান্নাত (১৯), ও ঢাকা খিলগাঁও মাদারটেক রেলগেট এলাকার মীম আক্তার (২৭)।

এ বিষয়ে ডেমরা থানায় মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

ডেমরা থানার ওসি তাইফুর রহমান মির্জা বলেন, প্রিয়তমা আবাসিক হোটেলে গত কয়েক বছর ধরে অসামাজিক কার্যকলাপ চালিয়ে আসছিল কর্তৃপক্ষ। এর আগেও বেশ কয়েকবার ওই হোটেলে পুলিশের একাধিক অভিযানে কয়েকজনকে গ্ৰেফতার করা হয়েছে। ওই হোটেলের বিরুদ্ধে ডেমরা থানায় মামলাও করা হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, এই হোটেলে দীর্ঘ কয়েক বছর ধরে অসামাজিক কার্যকলাপ চলছিল। এখানে মাদক ও জুয়ার আসর বসে বলেও অভিযোগ রয়েছে। এ আবাসিক হোটেলের কারণে সামাজিক অবক্ষয় ক্রমেই বাড়ছে। নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে মাদকাসক্ত তরুণরাও। এছাড়াও যুবক ও বয়স্ক লোকরাও থেমে নেই।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সালমান শাহর দেহাবশেষ উত্তোলনের অনুমতি আদালতের

প্রিয়তমা আবাসিক হোটেলে পুলিশের হানা, গ্রেপ্তার ৪

আপডেট সময় ১০:০৯:২৬ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬