ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
যখন যে সরকারে থাকে, আইসাই বলে আইনশৃঙ্খলা আগের চেয়ে ভালো: জামায়াত আমির ইরান যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্রকে সংলাপে ফেরার আহ্বান শি জিনপিংয়ের তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক অডিও ফাঁসের ঘটনায় ক্যান্টনমেন্ট থানার সেই ওসি রিমান্ডে আচারের টক-ঝাল নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ ১৫ হাজার টাকার দলিলে ২ লাখ টাকা ঘুষ, এরপর কমিশনও ২০ হাজার পরামর্শ নিতে গিয়ে জজের সঙ্গে প্রেম, তারপর বিয়ে, জজ হলেন চৈতি নিজেও আওয়ামী সন্ত্রাস মোকাবিলায় ২৪ ঘণ্টা রাজপথে থাকবে ছাত্রদল: সহ-সভাপতি বাসিত দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, মন্ত্রীর মেয়েসহ ৪ জনের মৃত্যু সালাহউদ্দিন সাহেব সব মন্ত্রণালয়ের বিষয়ে দায়িত্বশীল, শুধু নিজেরটা পারেন না: জামায়াত আমির

শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ওয়াই-ফাই সুবিধা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:১২:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
  • ৫৩০ বার পড়া হয়েছে

এবার ২০২৬–২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিনামূল্যে ওয়াই–ফাই সুবিধার প্রস্তাব করা হবে। বৃহস্পতিবার (১১ জুন) ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার এই বাজেট বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এবারের প্রস্তাবিত বাজেটে শিক্ষাক্ষেত্রে বড় চমক হিসেবে মেয়েদের জন্য স্নাতক (পাস) পর্যন্ত শিক্ষা সম্পূর্ণ বিনামূল্যে করার প্রস্তাব করা হবে।

এছাড়া দরিদ্র শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে তাদের জন্য বিনামূল্যে স্কুল ইউনিফর্ম, জুতা এবং স্কুলব্যাগ সরবরাহ করার ঘোষণা দেওয়া হবে। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পড়াশোনার জন্য সহায়ক প্রযুক্তি ও শিক্ষা সামগ্রীও বিনামূল্যে দেওয়া হবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ওয়াই–ফাই সুবিধা সম্প্রসারণের প্রস্তাবও থাকবে বাজেটে।

এছাড়া, ছাত্র–ছাত্রীদের পুষ্টির চাহিদা মেটাতে এবং সুস্বাস্থ্য নিশ্চিতকরণে মিড–ডে মিল কর্মসূচি চালু ও পর্যায়ক্রমে সারা দেশে সম্প্রসারণ এবং ছাত্রী ও শিক্ষিকাদের স্যানিটেশন ও হাইজিনকে প্রাধান্য দিয়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে।

প্রযুক্তি ও এআই নির্ভর শিক্ষা ব্যবস্থা নিশ্চিতকল্পে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি, মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন, বিনামূল্যে ওয়াই–ফাই সুবিধা সম্প্রসারণ করা হবে। বাজেটে বিদেশে বসবাসরত বৈশ্বিক জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতাসম্পন্ন উচ্চশিক্ষিত বাংলাদেশিদের দেশের শিক্ষা ও গবেষণা ব্যবস্থার সঙ্গে সম্পৃক্ত করার উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

যখন যে সরকারে থাকে, আইসাই বলে আইনশৃঙ্খলা আগের চেয়ে ভালো: জামায়াত আমির

শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ওয়াই-ফাই সুবিধা

আপডেট সময় ০৩:১২:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬