ঢাকা , বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী যন্তর মন্তরে বিক্ষোভকারীদের পাশে স্বেচ্ছাসেবী চিকিৎসকেরা শিক্ষার্থীদের ওপর পুলিশি অ্যাকশনে বিজেপি ও শরিকদের অস্বস্তি রান্নার সময় মাংসের রং হলো সবুজ, কড়াই নিয়ে থানায় হাজির শিশুকে বলাৎকার করে মাদরাসাশিক্ষক বললেন, ‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ তারেক রহমানের পাঙ্খা গজাইছে, সব পাঙ্খা ভেঙে মাটিতে পড়ে যাবে: পাটওয়ারী যে মঞ্চে প্রধানমন্ত্রীকে লাল কার্ড ধরিয়ে দিতে চান পাটওয়ারী, সেই মঞ্চে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন সারজিস আলম সরকারি নির্দেশেই দিল্লিতে ইন্টারনেট বন্ধ, দাবি টেলিকম সংস্থাগুলোর বাবাকে হারিয়েও থামেনি জীবন, রাতের ডিউটি শেষে সকালে এইচএসসি পরীক্ষা দিলেন ইকন মেয়েটা যে অরক্ষিত হলো, এই দায়ভার কে নেবে: মনিরা শারমিন

পুলিশ দেখে খিচুড়ি ফেলে পালালেন আ.লীগ নেতাকর্মীরা, আটক ২

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:১৫:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
  • ৫৯ বার পড়া হয়েছে

শরীয়তপুরের নড়িয়া উপজেলার রাজনগর ইউনিয়নের বিলদেওনিয়া এলাকায় খিচুড়ির আয়োজনকে কেন্দ্র করে পুলিশি অভিযানের মুখে ছত্রভঙ্গ হয়ে পড়েন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় ঘটনাস্থল থেকে দুই যুবককে আটক করেছে পুলিশ।

বুধবার (১০ জুন) রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নড়িয়া থানা পুলিশ বিলদেওনিয়া এলাকায় অভিযান চালায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে সেখানে উপস্থিত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রান্না করা খিচুড়ি ও অন্যান্য সামগ্রী ফেলে দ্রুত সটকে পড়েন বলে জানিয়েছে পুলিশ।

পরে ঘটনাস্থল থেকে বিলদেওনিয়া এলাকার বাসিন্দা মো. সাইফুল ইসলাম (২২) ও জোবায়ের ইসলাম অনিককে (২১) আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ওই এলাকায় খিচুড়ির আয়োজনের নামে একত্রিত হয়েছিলেন। বিষয়টি জানতে পেরে পুলিশ অভিযান পরিচালনা করলে অধিকাংশ ব্যক্তি ঘটনাস্থল ত্যাগ করেন।

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে অনেকেই পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

পুলিশ দেখে খিচুড়ি ফেলে পালালেন আ.লীগ নেতাকর্মীরা, আটক ২

আপডেট সময় ১২:১৫:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬