ঢাকা , সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গুনে গুনে ঘুষ নেওয়া ভূমি কর্মকর্তা বরখাস্ত বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী চীন, জাপান, যুক্তরাষ্ট্রসহ অনেক দেশ: পররাষ্ট্র মন্ত্রণালয় হাসিনার সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়িত্ব নিয়েছে বিএনপি: মাহমুদা মিতু জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর খাওয়ার পানির ট্যাংকে বিষ দিয়েছে সন্ত্রাসীরা: পুলিশ বিচার ও সংস্কারে কোনো আপস করবে না এনসিপি: নাসীরুদ্দীন পাটওয়ারী জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া সরকারের সামনে বিকল্প পথ নেই: মামুনুল হক ‘স্বরাষ্ট্রমন্ত্রীর গ্রিন সিগনালে কক্সবাজার-গাজীপুরে ছাত্রলীগের মিছিল’: ফেসবুক পোস্টে সারজিস আলম ইসি সচিবালয়ে ‘দলীয় ব্যক্তিকে’ নিয়োগ দেওয়া নিরপেক্ষ নির্বাচনের জন্য হুমকি: জামায়াত এটা কেবলই শুরু, এখনও অনেক দীর্ঘ পথ পাড়ি দেওয়া বাকি: ককরোচ পার্টির প্রধান আর্জেন্টিনাকে লেখা ফিফা সভাপতির চিঠি ফাঁস, আবারও সমালোচনার ঝড়

বাউফলে চলছে দুই দিনব্যাপী লাগসই প্রযুক্তি প্রদর্শনী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:৩২:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
  • ৬১ বার পড়া হয়েছে

জাহিদ শিকদার, পটুয়াখালী জেলা প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে শুরু হয়েছে দুই দিনব্যাপী “স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ” শীর্ষক সেমিনার ও প্রদর্শনী। আজ ১১ জুন (বৃহস্পতিবার) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। আগামী ১২ জুন পর্যন্ত এই প্রদর্শনী ও সেমিনার চলবে।

উপজেলা প্রশাসন, বাউফল এবং বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) বাস্তবায়নে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জনাব মোঃ মাহমুদ আল হাসান।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জনাব মোঃ মাহমুদ আল হাসান বলেন, “স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্থানীয় পর্যায়ে লাগসই প্রযুক্তির উদ্ভাবন ও তার সঠিক সম্প্রসারণ অত্যন্ত জরুরি। আমাদের তরুণ প্রজন্ম ও শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞানমনস্কতা গড়ে তুলতে এই ধরনের প্রদর্শনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিএসআইআর-এর আইএনএআরএস-এর সাইন্টিফিক অফিসার জনাব মোঃ রিপাজ উদ্দিন। তিনি স্থানীয়ভাবে উদ্ভাবিত বিভিন্ন প্রযুক্তির কার্যকারিতা ও এর বাণিজ্যিক সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।

সেমিনার ও উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাউফল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব সালেহ আহমেদ। তিনি তাঁর বক্তব্যে বিজ্ঞান ও প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে গ্রামীণ অর্থনীতির উন্নয়ন ও জীবনযাত্রার মান বাড়ানোর ওপর জোর দেন। দুই দিনব্যাপী এই সেমিনার ও প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশ নেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গুনে গুনে ঘুষ নেওয়া ভূমি কর্মকর্তা বরখাস্ত

বাউফলে চলছে দুই দিনব্যাপী লাগসই প্রযুক্তি প্রদর্শনী

আপডেট সময় ০৪:৩২:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬