ঢাকা , শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপে খেলার কয়েক সপ্তাহ পরই দক্ষিণ আফ্রিকা ফুটবলারের মৃত্যু

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:১২:০৯ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

কয়েক সপ্তাহ আগেও দেশের হয়ে খেলেছেন বিশ্বকাপে। সেই দক্ষিণ আফ্রিকান মিডফিল্ডার জেডেন অ্যাডামস মারা গেছেন মাত্র ২৫ বছর বয়সে। শনিবার তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন দেশটির ক্রীড়ামন্ত্রী গেইটন ম্যাকেঞ্জি ও দক্ষিণ আফ্রিকান ফুটবলারদের সংগঠন।

২০২৬ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার তিনটি গ্রুপ ম্যাচেই খেলেছিলেন মামেলোদি সানডাউনসের এই মিডফিল্ডার। মেক্সিকো ও চেকিয়ার বিপক্ষে শুরুর একাদশে থাকার পর দক্ষিণ কোরিয়ার বিপক্ষে বদলি হিসেবে নামেন। নকআউট পর্বে কানাডার কাছে ১-০ গোলে হেরে বিদায় নেয় দক্ষিণ আফ্রিকা।

কেপটাউনের শটসেক্লুফ এলাকার একটি বাড়ি থেকে শনিবার সকালে ২৫ বছর বয়সী এক ব্যক্তির মরদেহ উদ্ধারের পর তদন্ত শুরু করেছে পুলিশ। অ্যাডামসের মৃত্যুর কারণ এখনো নিশ্চিত করা হয়নি।

দক্ষিণ আফ্রিকার ক্রীড়ামন্ত্রী ম্যাকেঞ্জি বলেছেন, দেশটির ফুটবল তার উজ্জ্বল তরুণ প্রতিভাদের একজনকে হারিয়েছে। মৃত্যুর কারণ নিয়ে অনুমান না করতে সংবাদমাধ্যম ও সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। একই সঙ্গে অ্যাডামসের পরিবার ও ক্লাবকে প্রয়োজনীয় গোপনীয়তা দেওয়ার অনুরোধ করেছেন।

দক্ষিণ আফ্রিকান ফুটবল খেলোয়াড়দের সংগঠন জানিয়েছে, অ্যাডামসের অকালমৃত্যু তার পরিবার, সতীর্থ, ক্লাব ও পুরো দেশের ফুটবলের জন্য অপূরণীয় ক্ষতি।

স্টেলেনবশের একাডেমি থেকে উঠে আসা অ্যাডামস ক্লাবটির হয়ে ১৩৯ ম্যাচ খেলেছিলেন। ২০২৩ সালে দলটির কার্লিং নকআউট জয়েরও অংশ ছিলেন তিনি। ২০২৫ সালের জানুয়ারিতে যোগ দেন মামেলোদি সানডাউনসে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপে খেলার কয়েক সপ্তাহ পরই দক্ষিণ আফ্রিকা ফুটবলারের মৃত্যু

আপডেট সময় ০৯:১২:০৯ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬