ঢাকা , শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বাবা হত্যার কঠিন প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার মোজতবা খামেনির

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:০৫:৪১ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রয়াত নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় জনতার উপস্থিতিকে ‘বিস্ময়কর, শত্রুবিরোধী ও ঐতিহাসিক’ বলে প্রশংসা করেছেন বর্তমান সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি। একইসঙ্গে বাবা হত্যাসহ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত সকল ইরানিদের হত্যার কঠিন প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেন তিনি।

শনিবার (১১ জুলাই) এ তথ্য জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম প্রেসটিভি।

আলী খামেনির জানাজা ও দাফন শেষে দেওয়া এক বার্তায় মোজতবা খামেনি বলেন, ‘ইরান ও ইরাকে মানুষের ব্যাপক অংশগ্রহণ জনগণের অসাধারণ সমর্থনের বহিঃপ্রকাশ। আমরা শহীদ নেতা এবং এই দুই যুদ্ধে নিহত সব শহীদের হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করছি।’

তিনি আরও বলেন, ‘ইরান ও ইরাকের শহর ও গ্রামেগুলোতে লাখ লাখ মানুষের উপস্থিতির জন্য আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। বিশেষ করে তেহরান, কোম, নাজাফ, কারবালা ও মাশহাদে মানুষের উপস্থিতি ছিল বিস্ময়কর, শত্রুকে পরাজিতকারী এবং ঐতিহাসিক।’

প্রয়াত নেতাকে উদ্দেশ করে আয়াতুল্লাহ মোজতবা খানি বলেন, ‘অশ্রুসিক্ত চোখ আর ভারাক্রান্ত হৃদয়ে আমরা আপনাকে বিদায় জানাচ্ছি। আমরা প্রতিজ্ঞা করছি, আপনার আদর্শ রক্ষা করব। কোনো কষ্ট বা বাধাকে ভয় না পেয়ে, আল্লাহর প্রতিশ্রুতির ওপর আস্থা রেখে আপনার দেখানো পথেই অবিচল থাকব।’

তিনি বলেন, ‘শহীদ নেতার রক্ত এবং ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনে নিহত সব শহীদের রক্তের বিচার নিশ্চিত করা আমাদের জাতির দাবি। এই দাবি অবশ্যই পূরণ করা হবে। যারা এই হামলার জন্য দায়ী, তারা শান্তিতে মারা যাবে, এমন স্বপ্নও দেখতে পারবে না। এই অঙ্গীকার আমার বা অন্য কোনো কর্মকর্তার উপস্থিতির ওপর নির্ভরশীল নয়।’

ইরানের সর্বোচ্চ নেতা আরও বলেন, ‘আমরা থাকি বা না থাকি, এই প্রতিশ্রুতি বাস্তবায়িত হবেই। খুব শিগগিরই বিশ্বের স্বাধীনতাকামী মানুষ এই ঐশী দায়িত্ব পালনে নিজ নিজ ভূমিকা রাখবে।’

আলী খামেনি ও তার সঙ্গে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, ‘ধন্য তারা, যারা আজ সেই মহান প্রভুর সান্নিধ্যে আছেন, যার পথে তারা সারাজীবন নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন।’

তিনি আরও বলেন, ‘আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি, তিনি যেন সব শহীদকে সর্বোচ্চ মর্যাদা দান করেন, তাদের পরিবারকে ধৈর্য দান করেন এবং নিপীড়িত ইরানি জাতিকে শিগগিরই চূড়ান্ত বিজয় দান করেন।’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বাবা হত্যার কঠিন প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার মোজতবা খামেনির

আপডেট সময় ০৯:০৫:৪১ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬