ঢাকা , শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির প্রতিপক্ষ আ. লীগ, নিজেদের মধ্যে বিভেদ নয়: খায়রুল কবির খোকন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৩৮:১০ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

বিএনপির যুগ্ম মহাসচিব, নরসিংদী জেলা বিএনপির সভাপতি ও নরসিংদী সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেছেন, দলকে প্রতিপক্ষ বানাবেন না। বিএনপির প্রতিপক্ষ বিএনপি নয়, বরং নির্বাহী আদেশে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ। একই সঙ্গে নতুন বিরোধী দল সম্পর্কেও নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

শনিবার (১১ জুলাই) সন্ধ্যায় নরসিংদী শিশু একাডেমিতে সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মরহুম নুরুল ইসলামের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খায়রুল কবির খোকন বলেন, দলের নেতাকর্মীদের আদর্শচ্যুত হওয়া যাবে না। আদর্শবান কর্মী হিসেবেই আগামী দিনের দায়িত্ব পালন করতে হবে। তিনি বলেন, “নেতৃত্বের প্রতিযোগিতা থাকবে, কিন্তু তা যেন কোনোভাবেই নিজেদের মধ্যে বিভেদ বা প্রতিপক্ষ তৈরির কারণ না হয়।”

তিনি জানান, আগামী জেলা পরিষদ, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে দলের ত্যাগী ও পরীক্ষিত নেতাদের মূল্যায়ন করা হবে। বিশেষ করে ৫ আগস্টের আগে ও পরে নেতাকর্মীদের ভূমিকা পর্যালোচনা করে ভবিষ্যৎ সিদ্ধান্ত নেওয়া হবে।

খোকন বলেন, “মূল প্রতিদ্বন্দ্বিতা নিজেদের মধ্যে নয়। ফ্যাসিবাদের দোসর এবং গণতন্ত্রবিরোধী শক্তির বিরুদ্ধে আমাদের সতর্ক থাকতে হবে। সব ধরনের রাজনৈতিক চ্যালেঞ্জ গণতান্ত্রিক উপায়ে মোকাবিলা করা হবে।”

তিনি আরও বলেন, জনগণই বিএনপির শক্তির মূল উৎস। তাই জনগণের প্রত্যাশা ও স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে রাজনীতি করতে হবে। জনগণের স্বার্থবিরোধী কোনো কর্মকাণ্ডে বিএনপি জড়াবে না বলেও মন্তব্য করেন তিনি।

বিগত সরকারের সমালোচনা করে খায়রুল কবির খোকন বলেন, “পূর্ববর্তী সরকারের আমলে দলীয়করণ, অনিয়ম, নির্যাতন ও হয়রানির যে সংস্কৃতি গড়ে উঠেছিল, সেখান থেকে বেরিয়ে আসতে হবে। বিএনপি কোনোভাবেই দলীয়করণ বা রাজনীতিকীকরণে বিশ্বাস করে না।”

তিনি সমাজ থেকে সন্ত্রাস, মাদক, দুর্নীতি ও লুটপাট নির্মূলে দলের ‘জিরো টলারেন্স’ নীতির কথা পুনর্ব্যক্ত করেন এবং নেতাকর্মীদের সততা, আদর্শ ও নিষ্ঠার সঙ্গে জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

নরসিংদী সদর উপজেলা বিএনপির সভাপতি আবু সালেহ চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইকবাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা বিএনপির সহ-সভাপতি বি.জি. নওশের, হারুন অর রশিদ, শহর বিএনপির সভাপতি এ কে এম গোলাম কবির কামাল, সাধারণ সম্পাদক ফারুক উদ্দিন ভূঁইয়া, মরহুম নুরুল ইসলামের ছোট ভাই মামুন ইসলামসহ জেলা ও উপজেলা বিএনপির নেতারা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বিএনপির প্রতিপক্ষ আ. লীগ, নিজেদের মধ্যে বিভেদ নয়: খায়রুল কবির খোকন

আপডেট সময় ১১:৩৮:১০ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬