ঢাকা , সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
এবার যাত্রী না নামিয়ে কোনো বাস ফেরীতে উঠতে পারবে না: সড়ক পরিবহনমন্ত্রী এবার বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে জমি দিচ্ছে পশ্চিমবঙ্গ! ইসরায়েলকে সাহায্যকারী যেকোনো আরব রাষ্ট্রের পরিণতি হবে ভয়াবহ: মোহসেন রেজাই হামের আরও ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ছাড়ালো ৫০ হাজার মোনামি ‘ফুল টাইম পেইড এজেন্ট’ হিসেবে কাজ করেছেন: কাদের যমুনা সেতু আমরা করেছি, পদ্মা সেতুর উদ্যোগও আমরাই নিয়েছিলাম: সড়কমন্ত্রী সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে মন্ত্রিত্ব ছেড়ে দেবো: ধর্মমন্ত্রী মন্ত্রিসভার প্রথম বৈঠকেই বাংলাদেশ সীমান্ত নিয়ে বড় সিদ্ধান্ত শুভেন্দুর হামে প্রাণ হারানো শিশুদের নিয়ে সাকিবের আবেগঘন বার্তা পাকিস্তানের সঙ্গে জ্ঞান বিনিময় আমাদের জন্য খুবই ভালো হবে: শিক্ষামন্ত্রী

শেখ মুজিবের নাম ছাড়া বাংলাদেশের ইতিহাস লেখা সম্ভব না: নুরুল হক

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:১০:৫৯ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫
  • ২৬৩৫ বার পড়া হয়েছে

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, মুক্তিযুদ্ধে শেখ মুজিবুর রহমানের অবদান অস্বীকার করা যায় না, তবে সময়ের আবর্তে তিনি হিরো থেকে ভিলেনে পরিণত হয়েছেন। তার কন্যা শেখ হাসিনা ‘ভিলেন থেকেও জঘন্য’ কিছুতে রূপ নিয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।

সোমবার (১১ আগস্ট) বিকালে রাজশাহীতে ছাত্র অধিকার পরিষদের জেলা ও মহানগর আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নুর বলেন, “একাত্তরের পর আমরা ভুল করেছিলাম, মুজিবকে দেবতার আসনে বসিয়েছিলাম। কিন্তু তিনি একদলীয় স্বৈরশাসন ও বাকশাল কায়েম করেছিলেন। তার মেয়ে গত ১৬ বছরে ভারতীয় তাবেদার হয়ে দেশকে নরকে পরিণত করেছেন।”

তিনি অভিযোগ করেন, ক্ষমতার বাইরে থেকেও অনেক প্রাক্তন নির্যাতিত গোষ্ঠী দখলদারি, চাঁদাবাজি ও নির্যাতনে জড়াচ্ছে। ইতিহাস থেকে শিক্ষা না নিলে তাদেরও নির্মম পরিণতি অপেক্ষা করছে বলে সতর্ক করেন নুর।

নুর দাবি করেন, ২৪ জুলাইয়ের গণঅভ্যুত্থান কোনো দলের ডাকে হয়নি; এটি শুরু হয়েছিল ২০১৮ সালের কোটা সংস্কার ও নিরাপদ সড়ক আন্দোলনের ধারাবাহিকতায়।

এছাড়া তিনি আনুপাতিক হারে সংসদের উচ্চকক্ষে সব দলের প্রতিনিধিত্ব নিশ্চিতের দাবি জানান এবং জরিপের তথ্য তুলে ধরে বলেন, দেশের ৪৮ শতাংশ ভোটার এখনও সিদ্ধান্ত নেননি কাকে ভোট দেবেন।

গণসমাবেশে সভাপতিত্ব করেন গণঅধিকার পরিষদের রাজশাহী আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আনোয়ার ইকবাল বাদল। এতে গণঅধিকার, ছাত্রঅধিকার ও যুবঅধিকার পরিষদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘দাসত্ব নাকি মুক্তি: শিক্ষার্থীদের ভাবনায় ছাত্র সংসদ’ শীর্ষক এক মতবিনিময় সভায়ও বক্তব্য দেন নুর।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

এবার যাত্রী না নামিয়ে কোনো বাস ফেরীতে উঠতে পারবে না: সড়ক পরিবহনমন্ত্রী

শেখ মুজিবের নাম ছাড়া বাংলাদেশের ইতিহাস লেখা সম্ভব না: নুরুল হক

আপডেট সময় ১১:১০:৫৯ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫