ঢাকা , মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ট্রাম্পকে নিয়ে বিপজ্জনক খেলায় নেতানিয়াহু সাবেক ভূমিমন্ত্রীর বাসা থেকে আওয়ামী লীগ নেতা মুরাদ গ্রেপ্তার একই দিনে আদালতে সাতক্ষীরার আলোচিত ৩ নজরুল ইসলাম, দুজন কারাগারে কোটি টাকার সেতু পার হতে লাগে বাঁশের সাঁকো লুট করে দেশের অর্থনীতি শূন্যের কোঠায় নিয়ে গেছে হাসিনা: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ: মুখ খুলল দুদক পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে নিয়ে জরুরি অবতরণ করল হেলিকপ্টার জামালপুরে শিয়ালের তাণ্ডব, মুহূর্তেই কামড়ে দিল ৭ জনকে রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ, আটক ৪ এসএসসিতে গাজী নজরুলের ‘স্ত্রীর’ রেজাল্ট কী হলো?

জামালপুরে শিয়ালের তাণ্ডব, মুহূর্তেই কামড়ে দিল ৭ জনকে

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:৫৭:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

জামালপুরের বকশীগঞ্জে লোকালয়ে ঢুকে একটি উন্মত্ত শিয়ালের অতর্কিত হামলায় নারীসহ অন্তত সাতজন আহত হয়েছেন। মঙ্গলবার সকালে উপজেলার মেরুরচর ইউনিয়নের রবিয়ারচর গ্রামে এ ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার পাশাপাশি জলাতঙ্ক প্রতিরোধী টিকা দেওয়া হয়েছে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে রবিয়ারচর গ্রামের মতি মিয়ার বসতঘরে ঢুকে শিয়ালটি হঠাৎ আক্রমণাত্মক হয়ে ওঠে। পরে এটি বাড়ির আশপাশ ও সড়কে চলাচলকারী লোকজনের ওপর চড়াও হয়ে এলোপাতাড়ি কামড়াতে থাকে। দিনের বেলায় শিয়ালের এমন আকস্মিক হামলায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

শিয়ালের কামড়ে আহতরা সবাই রবিয়ারচর গ্রামের বাসিন্দা। তারা হলেন—মতি মিয়া (৬০), মর্জিনা বেগম (৪০), বদিউজ্জামান (৬৮), ইজতী বেগম (৪০), ছাহেরা খাতুন (৫০), সামাদ (৩৫) ও মোবারক।

বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মোহাম্মদ তামিম বলেন, শিয়ালের কামড়ে আহত হয়ে যারা হাসপাতালে এসেছেন, তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। পাশাপাশি সবাইকে সুরক্ষামূলক জলাতঙ্কের টিকা দেওয়া হয়েছে।

এদিকে দিনের বেলায় লোকালয়ে শিয়ালের এমন আক্রমণাত্মক আচরণে রবিয়ারচর ও আশপাশের এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। শিয়ালের উপদ্রব থেকে রক্ষা পেতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ট্রাম্পকে নিয়ে বিপজ্জনক খেলায় নেতানিয়াহু

জামালপুরে শিয়ালের তাণ্ডব, মুহূর্তেই কামড়ে দিল ৭ জনকে

আপডেট সময় ০৫:৫৭:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬