ঢাকা , শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আর্জেন্টিনার জার্সি পরে এলে ফি অর্ধেক নেওয়ার ঘোষণা দিলেন চিকিৎসক তিন দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী সরকার পতনের পর আ. লীগ নেতাদের সঙ্গে কয়েক ধাপে মিটিং হান্নান মাসউদের সিআইডি প্রধানের দায়িত্ব পাওয়ার তিন দিনের মাথায় অবসরের আবেদন কারাগারে গান-কবিতার আড্ডা, আইভীর কবিতায় সুর দেন মমতাজ আম কুড়াতে গিয়ে বজ্রাঘাতে নিহত ৬, শোকের ছায়া চাঁপাইনবাবগঞ্জে ‘জনগণ ভাবছে সরকার ভোট নয়, ইঞ্জিনিয়ারিংয়ে নির্বাচিত’ যুদ্ধবিরতি পরিকল্পনা প্রত্যাখ্যান হিজবুল্লাহর, হামলা অব্যাহত ইসরায়েলের ওসমান হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল নিখোঁজের ৬ দিন পর এভারেস্টে জীবিত উদ্ধার নেপালি শেরপা

আলহামদুলিল্লাহ এটা আমার জীবনের সেরা দিন: মক্কা থেকে অভিনেতা ফারহান 

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:০৫:২৬ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫
  • ৩২৬ বার পড়া হয়েছে

বর্তমান সময়ের ছোট পর্দার জনপ্রিয় মুখ মুশফিক আর ফারহান। ছোট পর্দায় বহুমাত্রিক চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকের কাছে নিজের অবস্থান শক্ত করে নিয়েছেন। ব্যস্ত অভিনয় জীবনের ফাঁকে ওমরাহ পালনের উদ্দেশ্যে বর্তমানে সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় অবস্থান করছেন তিনি; সেখান থেকে জানালেন আবেগঘন বার্তা।

গতকাল শুক্রবার নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করেন ফারহান। ভিডিওতে দেখা যায়, তিনি ইহরামের সাদা পোশাকে পবিত্র কাবা শরীফের সামনে বসে আছেন। ক্যাপশনে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, আমার জীবনের সেরা দিন।’

সেখানে আবেগভরা কণ্ঠে অভিনেতা বলেন, ‘আলহামদুলিল্লাহ… জীবনে প্রথমবার আমার এখানে আসা। কাবা শরীফের সামনে এই প্রথমবার ঢুকেই হাজরে আসওয়াদ (কালো পাথর) এ চুমু দিতে পেরেছি; যা ভাগ্যের চেয়েও ভাগ্যের ব্যাপার। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। জীবনে আর বড় কোনো চাওয়া নেই, পাওয়া নেই, আলহামদুলিল্লাহ।’

অভিনেতা আরও বলেন, ‘আল্লাহ সবাইকে এই পবিত্র স্থানে আসার তাওফিক দিন। সবাই আমার জন্য দোয়া করবেন।’ ভিডিওটি সামাজিক মাধ্যমে প্রকাশ হতেই ভক্তরা শুভকামনা ও দোয়ার বার্তায় ভরিয়ে দেন। জানা গেছে, চলতি মাসের শেষ সপ্তাহে দেশে ফেরার কথা রয়েছে এই অভিনেতার। দেশে ফিরে নতুন নাটকের শুটিংয়েও অংশ নেবেন তিনি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আর্জেন্টিনার জার্সি পরে এলে ফি অর্ধেক নেওয়ার ঘোষণা দিলেন চিকিৎসক

আলহামদুলিল্লাহ এটা আমার জীবনের সেরা দিন: মক্কা থেকে অভিনেতা ফারহান 

আপডেট সময় ০৫:০৫:২৬ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫