ঢাকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ছাত্রীর সঙ্গে মাদরাসা শিক্ষকের আপত্তিকর মূহুর্ত, ছড়িয়ে পড়েছে ভিডিও ককটেল বিস্ফোরণের ঘটনায় নাসিরুদ্দীন পাটওয়ারীকে গ্রেপ্তার দাবি যুবদল সভাপতির যুক্তরাষ্ট্র আগের যেকোনো সময়ের চেয়ে শক্তিশালী: ট্রাম্প মেহেরপুর সার ডিলার নিয়োগে অনিয়ম ও দলীয়করনের প্রতিবাদে স্মারকলিপি দিতে গিয়ে সাংবাদিকদের প্রবেশ নিষেধ  হোয়াইট হাউসে গণমাধ্যম নিষেধাজ্ঞা, আদালতে চ্যালেঞ্জের মুখে ট্রাম্প আমার এলাকায় দুর্গাপূজার মণ্ডপে পুলিশ লাগবে না: ফজলুর রহমান এক হাজার টাকার নোট বাতিলের দাবি, সরকারকে আইনি নোটিশ একদিনে পিংক বাসে লোকসান ৫০ হাজার টাকা, উঠছে না তেলের টাকাই আগামীকাল যারা ছুটি পাবেন, যারা পাবেন না জামায়াতে ইসলামীকে লং মার্চ স্থগিতের অনুরোধ প্রধানমন্ত্রী শেহবাজের

জামায়াতের প্রতি মানুষের এতো আগ্রহ কেন, জানালেন ড. গালিব

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৫৭:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
  • ১৮৫ বার পড়া হয়েছে

রাজনৈতিক দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো জনগণের কাছে পৌঁছানো এবং তাদের কথা শোনা—এ মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মির্জা গালিব। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে এই পর্যবেক্ষণ তুলে ধরেন তিনি।

ড. গালিব লিখেছেন, জনগণের দাবিদাওয়া জানাতে যেন মানুষকে সবসময় ক্ষমতার কাছে ছুটে যেতে না হয়; বরং ক্ষমতাকেই জনতার দোরগোড়ায় গিয়ে দাঁড়াতে হবে। সেই জায়গা থেকেই জামায়াতে ইসলামী ‘জনতার ইশতেহার’ তৈরির উদ্যোগ নিয়েছে, যা তিনি বাংলাদেশি রাজনীতির জন্য “অসাধারণ ও মৌলিক পরিবর্তনের সূচনা” হিসেবে দেখছেন।

তিনি জানান, জনগণের মতামত, চাহিদা ও অগ্রাধিকারকে সামনে রেখে নির্বাচনী ইশতেহার তৈরি হলে দলগুলো প্রকৃত অর্থেই জনগণের প্রতিনিধিত্ব করতে সক্ষম হবে। একইসঙ্গে ইশতেহারে করা প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়ন পর্যবেক্ষণের জন্য ফলোআপ সিস্টেম চালুর পরিকল্পনাকে তিনি ইতিবাচক হিসেবে বর্ণনা করেছেন।

জুলাই আন্দোলনের পর জামায়াতের প্রতি জনগণের বাড়তি আগ্রহের বিষয়ে গালিব বলেন, এর মূল কারণ “পরিবর্তনের আকাঙ্ক্ষা।” তিনি মনে করেন, জামায়াতের উচিত অন্য রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে নেতিবাচক মন্তব্য না করে, ক্ষমতায় গেলে কী কী করবে সেই পরিকল্পনা জনগণের সামনে তুলে ধরা। বর্তমানে মানুষ বিশ্বাস করতে শুরু করেছে যে, ইসলামপন্থিরা সততা ও যোগ্যতার সঙ্গে দেশকে নেতৃত্ব দিতে পারে—বলেই মন্তব্য করেন তিনি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ছাত্রীর সঙ্গে মাদরাসা শিক্ষকের আপত্তিকর মূহুর্ত, ছড়িয়ে পড়েছে ভিডিও

জামায়াতের প্রতি মানুষের এতো আগ্রহ কেন, জানালেন ড. গালিব

আপডেট সময় ১২:৫৭:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫