ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিএনপি নেতাকে নিয়ে আপত্তিকর ভিডিও নিয়ে নিঃশর্ত দুঃখ প্রকাশ এমপি হাসনাতের স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান ছিনতাইকারীকে গণধোলাইয়ের পর হাতের কবজি কেটে দিল জনতা তেল থেকে ডলার, ডলার থেকে গাড়ি–বাইক: শিগ্রই যুদ্ধের ধাক্কা আসছে বাজারে সাবেক উপদেষ্টা রিজওয়ানার বক্তব্যের প্রতিবাদ জানালেন এমপি সাইফুল আলম খান শুধু যুক্তরাষ্ট্র-ইসরায়েল-ইউরোপের জাহাজের জন্য হরমুজ প্রণালি বন্ধ: ইরানের বিপ্লবী গার্ড এবার আজারবাইজানে ইরানের ড্রোন হামলা স্পেনের প্রশংসা করলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে: ইরানি জেনারেল হায়দারি জাতিসংঘ অধিবেশনে সভাপতি পদে বাংলাদেশের প্রতি লিবিয়ার সমর্থন

ধানের শীষে ভোট দিয়ে দেশ গড়ার আহ্বান তারেক রহমানের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:১৪:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫
  • ৩৩৬ বার পড়া হয়েছে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে দেশ গড়ার সুযোগ করে দেওয়ার আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার (১২ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।

তারেক রহমান বলেন, “আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিন, দেশ গড়ার সুযোগ দিন। ভোট দিলে ধানের শীষে, দেশ গড়বো মিলেমিশে।”

তিনি জানান, নিরাপদ কর্মপরিবেশ সৃষ্টি করাই আগামী দিনের বিএনপির মূল রাজনীতি হবে। “প্রতিহিংসা এড়িয়ে চললে দেশে সব সম্ভাবনার দুয়ার উন্মোচিত হবে। বিএনপি ক্ষমতায় এলে নতুন কুঁড়ি পুনরায় চালু করা হবে,” যোগ করেন তিনি।

বিএনপি নেতা আরও বলেন, স্লোগাননির্ভর রাজনীতির দিন শেষ হয়েছে। এখন প্রতিশ্রুতি দিয়ে তা বাস্তবায়নের সময়। জনগণের শক্তি প্রতিষ্ঠায় সবার সমর্থনও কামনা করেন তিনি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বিএনপি নেতাকে নিয়ে আপত্তিকর ভিডিও নিয়ে নিঃশর্ত দুঃখ প্রকাশ এমপি হাসনাতের

ধানের শীষে ভোট দিয়ে দেশ গড়ার আহ্বান তারেক রহমানের

আপডেট সময় ০৮:১৪:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫