ঢাকা , বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
৯০০ শিক্ষার্থীর শিক্ষক ৬ জন, তবু ৯ বছর ধরে সেরা রাজধানীতে চাঁদা তোলায় বাধা, শিক্ষার্থীদের ওপর হামলা করলেন যুবদল নেতা চঞ্চল চাঁদা নিতে বাধা দেওয়ায় ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলা নববধূর স্বামীর কাছে মাদক পাঠিয়ে পুলিশকে খবর দিলো সাবেক প্রেমিক সাভারে সন্ত্রাসীরা অবস্থান করা একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ, ৫টি বোমাসদৃশ বস্তু উদ্ধার ফ্যামিলি কার্ড নিয়োগে অনিয়মের অভিযোগ: গাইবান্ধায় ইউএনও কার্যালয়ে ভাঙচুর শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয় ‘পর্যালোচনা করছে’ ভারত ‘আওয়ামী লীগের ১৭ বছরের স্বৈরাচারী ব্যবস্থার বিরুদ্ধে দাঁড়িয়েছিল শিক্ষার্থীরা’ জুলাই হত্যা মামলা: বরখাস্ত সেনা কর্মকর্তা আফজাল নাছেরের জামিন ১৩৭ যাত্রীসহ নিয়ন্ত্রণ হারায় ভারতীয় বিমান, পরে জানা গেল গাঁজা খেয়েছিলেন পাইলট

রাজধানীতে চাঁদা তোলায় বাধা, শিক্ষার্থীদের ওপর হামলা করলেন যুবদল নেতা চঞ্চল

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৪৬:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

রাজধানীর নিউমার্কেট এলাকায় চাঁদা তোলায় বাধা দেওয়াকে কেন্দ্র করে ঢাকা কলেজের কয়েকজন শিক্ষার্থীর ওপর হামলার অভিযোগ উঠেছে নিউমার্কেট থানা যুবদলের সদস্য সচিব কে. এম. চঞ্চলের অনুসারীদের বিরুদ্ধে।

মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যা ৭টায় নিউমার্কেটের বলাকা সিনেমা হলের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী, সন্ধ্যায় বলাকা সিনেমা হলের সামনে বিভিন্ন দোকান ও ভ্যানগাড়ি থেকে চাঁদা তোলার অভিযোগ ওঠে নিউমার্কেট থানা যুবদলের সদস্য সচিব কে. এম. চঞ্চলের অনুসারী সোহেল ও আজিম ওরফে ‘গুন্ডা আজিমের’ বিরুদ্ধে। তারা ইউনিট যুবদল নেতা। এ সময় খবর পেয়ে ঢাকা কলেজের কয়েকজন শিক্ষার্থী সেখানে গিয়ে চাঁদা তুলতে বাধা দেন।

পরে বিষয়টি জানতে পেরে যুবদল নেতা চঞ্চল সেখানে ৪০–৫০ জন অনুসারী নিয়ে আসেন বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। একপর্যায়ে তাদের সঙ্গে শিক্ষার্থীদের কথা-কাটাকাটি হয়। পরে শিক্ষার্থীদের ওপর ধারালো দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ ওঠে।

হামলায় ঢাকা কলেজের শিক্ষার্থী ও ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক প্রিন্স খন্দকার, মো. সুমন সিকদার, ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাকিব আল হাসান ও মুশফিকুর রহমান আহত হন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

ঢাকা কলেজের ভুক্তভোগী শিক্ষার্থী সুমন সিকদার জানান, বিকেলে ক্যাম্পাস থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে যাওয়ার পথে নিউমার্কেট এলাকায় কয়েকজনকে দোকানদার ও ভ্যানচালকদের কাছ থেকে চাঁদা তুলতে দেখা যায়। এতে বাধা দিলে তারা প্রথমে আমাদের সঙ্গে গালাগালি ও বাকবিতণ্ডায় জড়ায়। এর ১০–১৫ মিনিট পর নিউমার্কেট থানা যুবদলের সদস্য সচিব কে. এম. চঞ্চলের নেতৃত্বে ৫০–৬০ জন লাঠিসোঁটা, রামদা ও দেশীয় অস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা চালায়। হামলায় আমরা ১০–১৫ জন গুরুতর আহত হয়েছি। আহতদের মধ্যে ৮–১০ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং দুজন পপুলার হাসপাতালে ভর্তি রয়েছেন। আত্মরক্ষার সময় আমার ডান হাতে কোপ লাগে।

এদিকে, নিউমার্কেট এলাকার ব্যবসায়ীদের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায়ের অভিযোগও রয়েছে বলে স্থানীয় কয়েকজন জানিয়েছেন। তাদের দাবি, এলাকার কয়েক শ দোকান থেকে প্রতিদিন চাঁদা তোলা হয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

৯০০ শিক্ষার্থীর শিক্ষক ৬ জন, তবু ৯ বছর ধরে সেরা

রাজধানীতে চাঁদা তোলায় বাধা, শিক্ষার্থীদের ওপর হামলা করলেন যুবদল নেতা চঞ্চল

আপডেট সময় ১২:৪৬:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬