ঢাকা , বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সরকারের অপরিকল্পিত সিদ্ধান্ত দেশকে সংকটে ফেলেছে, ১৫ দফা প্রস্তাব নাহিদের সকল প্রশংসা আল্লাহর, মধ্যপ্রাচ্যের অত্যাচারী ইরান আর নেই: ডোনাল্ড ট্রাম্প দীর্ঘ ১০ বছরের প্রেমের পর অবশেষে বিয়ের বন্ধনে রোনালদো-জর্জিনা কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পের ৩৬ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে জীবিত নারী উদ্ধার গোপালগঞ্জে আওয়ামী লীগ নেতার সব পদ-পদবী থেকে পদত্যাগ রংপুরে প্রাথমিকের সমন্বয় সভার নামে সাড়ে ৪ লাখ টাকায় বিদায় সংবর্ধনা আশুলিয়ায় স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে এনসিপি নেতাসহ গ্রেপ্তার ২ অবৈধ সিগারেট কারখানায় মিলল ২ কোটি টাকার নকল সিগারেট, ২০ লাখ শলাকা জব্দ মেহেরপুর হাসপাতালে এমপির পরিদর্শনে বিএনপি-জামায়াতের উত্তেজনা জমকালো গালায় ‘ফেস অব টুমোরো ২০২৬’-এর চ্যাম্পিয়ন রাইসা-লাবন

আশুলিয়ায় স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে এনসিপি নেতাসহ গ্রেপ্তার ২

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:২৩:৫৯ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

ঢাকার আশুলিয়ায় দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে (১৬) অপহরণের অভিযোগে দায়ের হওয়া মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- এনসিপির ঢাকা জেলা উত্তরের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক তৌহিদুর ইসলাম সানভি ও নাজিম। তবে, অপহরণ চক্রের মূল অভিযুক্ত শাকিল এখনো পলাতক।

গ্রেপ্তারকৃতদের আজ বুধবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। এর আগে, মঙ্গলবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, দীর্ঘদিন ধরে শাকিল ও তার সহযোগীরা ভুক্তভোগীকে স্কুলে আসা-যাওয়ার পথে উত্ত্যক্ত করে আসছিলেন। গত সোমবার সকালে মেয়েকে স্কুলে দিয়ে আসেন তার মা। পরে আনতে গিয়ে জানতে পারেন, দুপুর ২টার দিকে স্কুলগেটের সামনে থেকে শাকিল ও তার সহযোগীরা স্কুলছাত্রীকে অপহরণ করে নিয়ে গেছে। এ ঘটনায় মঙ্গলবার ভুক্তভোগীর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে আশুলিয়া থানায় মামলায় করেছেন।

এ বিষয়ে আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম বলেন, স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে দায়ের হওয়া মামলার তদন্তে এনসিপি নেতা সানভি ও নাজিমের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। এ ঘটনায় তাদের সরাসরি ইন্ধন ও সহযোগিতা থাকার বিষয়টি উঠে আসায় গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সরকারের অপরিকল্পিত সিদ্ধান্ত দেশকে সংকটে ফেলেছে, ১৫ দফা প্রস্তাব নাহিদের

আশুলিয়ায় স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে এনসিপি নেতাসহ গ্রেপ্তার ২

আপডেট সময় ০৯:২৩:৫৯ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬