ঢাকা , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মারা গেলেন মক্কার পবিত্র মসজিদুল হারামের মুয়াজ্জিন শায়খ ইবরাহিম বিন আদেল আল-মাদানি জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল আজ নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যা, এমপিসহ ৩ জনের বিরুদ্ধে মামলা কুমিল্লায় এবার মা-ভাবি ও আট মাসের ভাতিজীকে জবাই করে হত্যা! গভীর রাতে জ্বালানি তেলের দাম বাড়িয়ে জনগণের সঙ্গে প্রহসন করা হয়েছে: বাংলাদেশ খেলাফত মজলিস কোনো হুমকির কাছে নতি স্বীকার করবে না ইরান: পেজেশকিয়ান জ্বালানি তেলের দাম প্রত্যাহারের দাবি যাত্রী কল্যাণ সমিতির ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা-নিকাব এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধারের পর মুখ খুললেন সেই গাড়িচালক ইরানে সরকারি আয়োজনে বিশাল সমাবেশ, দেশের জন্য অস্ত্র হাতে লড়াইয়ের অঙ্গীকার লাখো মানুষের

সাভারের আশুলিয়ায় পার্কিং করা বাসে আগুন, চালক আহত

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:০৬:১৭ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
  • ৪১৮ বার পড়া হয়েছে

সাভারের আশুলিয়ায় সড়কের পাশে পার্কিং করে রাখা আলিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। এতে ভেতরে ঘুমিয়ে থাকা চালক আহত হয়েছেন।

বুধবার (১২ নভেম্বর) ভোর পৌনে ৫টার দিকে আশুলিয়ার সরকার মার্কেট এলাকার নারী ও শিশু হাসপাতালের সামনে এ অগ্নিকাণ্ড ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে একটি মোটরসাইকেলে করে দুজন ব্যক্তি এসে হঠাৎ বাসটিতে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায়। স্থানীয়রা বিষয়টি দেখে ফায়ার সার্ভিসে খবর দেয়।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরী বলেন, “খবর পেয়ে আমাদের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মাত্র ১০ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এরই মধ্যে বাসটি সম্পূর্ণভাবে পুড়ে গেছে।”

বাসচালক সাত্তার জানান, “রাতে বাসের ভেতরে ঘুমিয়ে ছিলাম। হঠাৎ আগুন দেখে জানালা দিয়ে লাফিয়ে নিচে নামি। তখন দেখি চারজন লোক দুটি মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে, সবার মাথায় হেলমেট। আমি চিৎকার শুরু করলে তারা ফাঁকা মাঠে কয়েক রাউন্ড গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যায়।” এতে তার হাঁটুতে আঘাত লাগে বলেও জানান তিনি।

এ বিষয়ে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোনে সাড়া দেননি।

বাসের মালিক মোহাম্মদ সোহেল বলেন, “আমার একমাত্র উপার্জনের মাধ্যম ছিল এই বাসটি। কে বা কারা আমার এত বড় ক্ষতি করল জানি না। আমি মাননীয় প্রধান উপদেষ্টার কাছে অনুরোধ জানাচ্ছি যেন ক্ষতিপূরণের ব্যবস্থা করা হয়।”

স্থানীয়রা জানান, সাম্প্রতিক সময় আশুলিয়া এলাকায় একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনায় মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তারা বলেন, “তদন্তের মাধ্যমে দায়ীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা জরুরি।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মারা গেলেন মক্কার পবিত্র মসজিদুল হারামের মুয়াজ্জিন শায়খ ইবরাহিম বিন আদেল আল-মাদানি

সাভারের আশুলিয়ায় পার্কিং করা বাসে আগুন, চালক আহত

আপডেট সময় ১২:০৬:১৭ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫