ঢাকা , শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ভেঙে গেল পশ্চিমবঙ্গের বিধানসভা, মমতা এখন কী করবেন দুবাই থেকে গ্রেপ্তার মূল আসামি আরিফ বরিশালে নারী শিক্ষার্থীকে হত্যা, মূল আসামি মাইনুল গ্রেপ্তার বিয়ের ১০ বছর পর একসঙ্গে সাত সন্তানের জন্ম, বাঁচল না কেউ মধ্যপ্রাচ্যে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত দিপালীর মরদেহ দেশে পৌঁছেছে জামায়াত আমিরের সঙ্গে জাপানের নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যানের বৈঠক মায়ের কাছে স্মার্ট ফোনের আবদার, টাকা না পেয়ে যুবকের আত্মহত্যা বিদ্যালয়ে সিনিয়রকে ‘তুই’ সম্বোধন করায় মাথা ফাটলো দুই শিক্ষার্থীর হাসপাতালে গৃহবধূর মরদেহ রেখে পালালেন শ্বশুরবাড়ির লোকজন ‘ই-হেলথ কার্ড’ চালুর বিষয়ে সুখবর দিলেন প্রধানমন্ত্রী

শেখ হাসিনাকে দেশে ফিরে ক্ষমা চাওয়ার আহ্বান মির্জা ফখরুলের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:২১:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
  • ৩১৩ বার পড়া হয়েছে

২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরে এসে জনগণের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে ঠাকুরগাঁওয়ের মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি বলেন,

“শেখ হাসিনাকে বলতে চাই, দেশে ফিরে আসেন, এসে হাত জোড় করে জনগণের কাছে ক্ষমা চান, বলেন— যা করছি ভুল করছি।”

তিনি আরও বলেন,

“ওই সব পাগলামি কইরেন না, অত্যাচার-নির্যাতন করে অতীতে শাসন করতে পারেননি, আগামীতেও ভয় দেখিয়ে শাসন করতে পারবেন না। বরং দেশের জনগণের সামনে দুই হাত তুলে মাফ চান।”

সভায় মির্জা ফখরুল জানান, বিএনপি প্রতিহিংসার রাজনীতি করতে চায় না। তিনি বলেন,

“আওয়ামী লীগ যেভাবে মামলা করেছে, আমরা সেভাবে মামলা করতে চাই না। আমরা সৌহার্দ্য ও সম্প্রীতির রাজনীতি করতে চাই।”

এ সময় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিনসহ দলীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

এর আগে দুপুরে সদর উপজেলার কে কে বাড়ি লক্ষ্মীরহাট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত আরেক মতবিনিময় সভায় মির্জা ফখরুল বলেন,

“দীর্ঘ ৯ মাস সংস্কারের নামে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার পরও অমীমাংসিত বিষয়গুলো চাপিয়ে দিতে চাইলে এর দায় বিএনপি নেবে না, দায় সরকারকেই নিতে হবে।”

তিনি আরও ঘোষণা দেন, বিএনপি ক্ষমতায় গেলে প্রথম ১৫ মাসের মধ্যে ১ কোটি মানুষের কর্মসংস্থান তৈরি করা হবে। পাশাপাশি মহিলাদের জন্য ফ্যামিলি কার্ড ও কৃষকদের জন্য ফারমার্স কার্ড চালু করা হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ভেঙে গেল পশ্চিমবঙ্গের বিধানসভা, মমতা এখন কী করবেন

শেখ হাসিনাকে দেশে ফিরে ক্ষমা চাওয়ার আহ্বান মির্জা ফখরুলের

আপডেট সময় ০৯:২১:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫