ঢাকা , শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ভেঙে গেল পশ্চিমবঙ্গের বিধানসভা, মমতা এখন কী করবেন দুবাই থেকে গ্রেপ্তার মূল আসামি আরিফ বরিশালে নারী শিক্ষার্থীকে হত্যা, মূল আসামি মাইনুল গ্রেপ্তার বিয়ের ১০ বছর পর একসঙ্গে সাত সন্তানের জন্ম, বাঁচল না কেউ মধ্যপ্রাচ্যে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত দিপালীর মরদেহ দেশে পৌঁছেছে জামায়াত আমিরের সঙ্গে জাপানের নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যানের বৈঠক মায়ের কাছে স্মার্ট ফোনের আবদার, টাকা না পেয়ে যুবকের আত্মহত্যা বিদ্যালয়ে সিনিয়রকে ‘তুই’ সম্বোধন করায় মাথা ফাটলো দুই শিক্ষার্থীর হাসপাতালে গৃহবধূর মরদেহ রেখে পালালেন শ্বশুরবাড়ির লোকজন ‘ই-হেলথ কার্ড’ চালুর বিষয়ে সুখবর দিলেন প্রধানমন্ত্রী

জামায়াতের আজহারুল ইসলাম: গণভোট ছাড়া ত্রয়োদশ সংসদ নির্বাচন গ্রহণযোগ্য হবে না

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৭:১৮:৫৭ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
  • ১৬৭ বার পড়া হয়েছে

ফেনী, ১২ নভেম্বর – বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এ টি এম আজহারুল ইসলাম বলেছেন, গণভোট ছাড়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হতে দেওয়া হবে না। তিনি বলেন, জুলাইয়ের শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করতে এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে আগামী নির্বাচনে সঠিক সিদ্ধান্ত নিতে হবে।

বুধবার বিকেলে ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনারে জামায়াত আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তৃতায় আজহারুল ইসলাম বলেন, একটি দল জুলাই সনদে স্বাক্ষর দিয়েছে, তাই এখন কেন তারা গণভোট দিতে ভয় পাচ্ছে? তিনি যোগ করেন, “ডালমে কুচ কালা হ্যায়।”

তিনি আরও বলেন, যারা জামায়াতকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল তারা আজ নিশ্চিহ্ন হয়েছে। জামায়াত স্বাধীনতার পক্ষে ছিল, কিন্তু ভারতের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। এ জন্য তাদের উপর মিথ্যা মামলা চালিয়ে নেতাদের ফাঁসি দেওয়া হয়েছে।

আজহারুল ইসলাম যোগ করেন, “আপনারা একবার ভোট দিয়ে দেখুন, আমরা রাষ্ট্রক্ষমতায় গেলে দেশের চেহারা পাল্টিয়ে দেব। সব অনিয়ম, দুর্নীতি ও অনাচার দূর করব।” তিনি বর্তমান সরকারকে অভিযুক্ত করে বলেন, শেখ হাসিনা অসহায় নেতাকর্মীদের ফেলে দেশ থেকে কোটি কোটি টাকা পাচার করে পালিয়েছে। কিন্তু যারা দেশের পক্ষে কাজ করে তারা কখনো পালায় না।

ফেনী জেলা জামায়াতের আমির মাওলানা আবদুল হান্নানের সভাপতিত্বে ও সেক্রেটারি আবদুর রহিমের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, এসএম কামাল উদ্দিন ও ডা. ফখরুদ্দিন মানিক।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ভেঙে গেল পশ্চিমবঙ্গের বিধানসভা, মমতা এখন কী করবেন

জামায়াতের আজহারুল ইসলাম: গণভোট ছাড়া ত্রয়োদশ সংসদ নির্বাচন গ্রহণযোগ্য হবে না

আপডেট সময় ০৭:১৮:৫৭ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫