ঢাকা , মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাবেক এমপি আনার হত্যার পরিকল্পনাকারী শিমুলের জামিন আওয়ামী লীগের পর বিএনপির দখলে, শেষ পর্যন্ত উচ্ছেদে গুঁড়িয়ে গেল অবৈধ স্থাপনা ৫ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে, দাবি শুভেন্দু অধিকারীর তনু হত্যা মামলায় গ্রেপ্তার হাফিজুর আবারও কারাগারে ভাইরাল সেই ‘সুন্দরী’ নারী আসামি, সামনে এলো আসল পরিচয় ঋণের কিস্তি পরিশোধের দুশ্চিন্তা, গলায় ফাঁস দিয়ে প্রাণ দিলেন প্রবাসীর স্ত্রী রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা ব্রাজিলের জালে ৭ বা তার বেশি গোল দিতে পেরেছে যারা পুলিশে যোগদানের ২০ বছর পর প্রশিক্ষণ নিতে গিয়ে এসআইয়ের মৃত্যু ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১০ বছরেও স্নাতক সম্পন্ন করতে পারেননি ঢাবি ছাত্র সংসদ সভাপতি মেঘমল্লার বসু

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৩৮:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫
  • ২৮৪২ বার পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বামপন্থি সংগঠন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন (বসু) ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সভাপতি ও ২০১৫-১৬ সেশনের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের শিক্ষার্থী মেঘমল্লার বসু ১০ বছরেও স্নাতক শেষ করতে পারেননি। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।

সোমবার (১১ আগস্ট) ঢাবি ডাকসু ও হল সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর মেঘমল্লার বসুর ভোটার ছবি ও তথ্য ছড়িয়ে পড়ে। তিনি ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী হলেও এখনো অনার্স চতুর্থ বর্ষের ছাত্র হিসেবে ভোটার তালিকায় আছেন।

ঢাবি শিক্ষার্থীদের ফেসবুক গ্রুপে নানা মন্তব্য পাওয়া গেছে। এক শিক্ষার্থী প্রশ্ন তুলেছেন, “বসুর কী সমস্যা ছিল?” অন্য একজন লিখেছেন, “মেঘমল্লার বসু এখনও স্নাতক শেষ করতে পারেননি, অথচ ডাকসুর সভাপতি।”

মেঘমল্লার বসু জাগো নিউজকে বলেন, “আমি প্রথম ও দ্বিতীয় বর্ষ পাস করলেও ২০১৮ সালের পর বাধ্যতামূলক উপস্থিতি না থাকার কারণে পরীক্ষা দিতে পারিনি। ২০২১ সালে একাডেমিক্যালি ফিরে আসি এবং ২০২২ সালে অষ্টম সেমিস্টার সম্পন্ন করি।”

তিনি আরও জানান, “আমি তিনটি ভিন্ন কোর্সে পাশ করতে না পারায় ভোটার তালিকায় চতুর্থ বর্ষের শিক্ষার্থী হিসেবে নাম এসেছে। তবে আমার অষ্টম সেমিস্টার কমপ্লিট হয়েছে।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সাবেক এমপি আনার হত্যার পরিকল্পনাকারী শিমুলের জামিন

১০ বছরেও স্নাতক সম্পন্ন করতে পারেননি ঢাবি ছাত্র সংসদ সভাপতি মেঘমল্লার বসু

আপডেট সময় ১২:৩৮:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫