ঢাকা , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আজ রাতে খালি চোখে দেখা যাবে পারসেইড উল্কাবৃষ্টি মুয়াজ্জিনের তালিকায় নাম না দেওয়ায় ইমামকে হাতুড়িপেটার অভিযোগ যন্তর মন্তর ‘সিজন-টু’ শুরুর হুঁশিয়ারি ককরোচ জনতা পার্টির অভিজিৎ দীপকের ২০২৭ সালের মধ্যে বসিলা ও রায়েরবাজারে হবে আলাদা থানা: ববি হাজ্জাজ অতিরিক্ত যাত্রী, বড় ঢেউ; জিম্বাবুয়েতে ফেরি দুর্ঘটনায় নিহত ৪৪ বিয়ের প্রলোভনে ধর্ষণে অন্তঃসত্ত্বা নারী, যুবলীগ কর্মী গ্রেফতার বিএনপির পতন হলে আপনারা সরকার চালাতে পারবেন?-প্রশ্ন রাশেদ খানের বালুর ঘাটে ইজারাদারের কর্মীকে ইউএনওর মারধর তুরস্কে এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত অন্যতম শীর্ষ অনলাইন ক্যাসিনো এজেন্ট লিপুর বাগানবাড়িতে ডিবির অভিযান

যন্তর মন্তর ‘সিজন-টু’ শুরুর হুঁশিয়ারি ককরোচ জনতা পার্টির অভিজিৎ দীপকের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৪৬:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

দিল্লির যন্তর মন্তরে দ্বিতীয় দফার আন্দোলন বা ‘যন্তর মন্তর সিজন-টু’ শুরুর হুঁশিয়ারি দিয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। বুধবার এক সভা আয়োজনের জন্য হল না পাওয়ার অভিযোগ তুলে তিনি বলেন, খুব শিগগিরই যন্তর মন্তরে আবারও আন্দোলনে নামবে তাঁর দল।

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অভিজিৎ দীপকে বলেন, “ইনস্টাগ্রামে অনেকেই মন্তব্য করে জানতে চাইছেন, যন্তর মন্তর সিজন-টু কবে আসছে। তাঁদের জানাতে চাই, খুব শিগগিরই যন্তর মন্তর সিজন-টু আসছে।”

বুধবার দিল্লিতে দলের স্বেচ্ছাসেবকদের একটি সভা আয়োজনের পরিকল্পনা ছিল জানিয়ে তিনি অভিযোগ করেন, হল ভাড়া নেওয়ার জন্য যোগাযোগ করলেও কেউ জায়গা দিতে রাজি হননি। তাঁর দাবি, হল মালিকেরা ‘ওপর থেকে চাপ’ আসার কথা জানিয়েছেন।

অভিজিৎ দীপকে বলেন, “আমরা অনেক কষ্টে একটি হল পেয়েছিলাম। এর রসিদও আমাদের কাছে আছে। কিন্তু আজ সকালে হলের মালিকদের হুমকি দেওয়া হয়েছে। তাঁদের বলা হয়েছে, যদি এখানে সিজেপির সভা হতে দেওয়া হয়, তাহলে তাঁদের উল্টো করে ঝুলিয়ে দেওয়া হবে।”

তবে কারা এই হুমকি দিয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

এ ধরনের ঘটনায় বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলে সিজেপি প্রতিষ্ঠাতা বলেন, “এই সবকিছু বিজেপির সাজানো নাটক। তাদের কার্যকলাপ ও কথাবার্তা থেকেই পরিষ্কার বোঝা যাচ্ছে, তারা দেশের যুবসমাজকে ভয় পায়।”

তিনি আরও বলেন, এ ধরনের কর্মকাণ্ডে তাঁরা ভয় পেয়ে যাবেন বলে কেউ মনে করলে সেটি হবে ‘মারাত্মক ভুল’। বরং এসব ঘটনার প্রতিবাদে তাঁদের আন্দোলন আরও জোরদার হবে বলেও ইঙ্গিত দেন তিনি।

যন্তর মন্তরে ‘সিজন-টু’ আন্দোলনের ঘোষণা দিয়ে অভিজিৎ দীপকে বলেন, খুব শিগগিরই দিল্লির রাজপথে তাঁদের পরবর্তী কর্মসূচি দেখা যাবে। বিবিসি বাংলা

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আজ রাতে খালি চোখে দেখা যাবে পারসেইড উল্কাবৃষ্টি

যন্তর মন্তর ‘সিজন-টু’ শুরুর হুঁশিয়ারি ককরোচ জনতা পার্টির অভিজিৎ দীপকের

আপডেট সময় ০১:৪৬:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬