ঢাকা , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
হাসিনা অসুস্থতার কারণে তাকে সংবাদ সম্মেলন দেখা যায় না: আসিফ নজরুল পশ্চিমবঙ্গে ২৫২ টি মাদ্রাসা বন্ধের নির্দেশ ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি সরাতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে ছাত্রদল আসিফ মাহমুদ অন্তর্বর্তী সরকারের সময় আ.লীগ ব্যবসায়ী ও এমপিদের প্রটেকশন দিয়েছে: রাশেদ খাঁন এআই না জানলে মুসলিমরা পিছিয়ে পড়বে: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার নতুন পোশাক আইন করছে ভারত, বিপাকে মুসলিমরা ক্ষমতায় না যেতেই মজলুম থেকে জালিমে পরিণত হয়েছে জামায়াত: রাশেদ খাঁন জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী শিবির নিয়ন্ত্রিত ডাকসু ‘পাকিস্তান প্রেম’ জাহির করছে: ছাত্রদল

ফেনীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগে অনিয়ম, ইউএনওর কার্যালয় ঘেরাও

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:১১:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
  • ৪৪ বার পড়া হয়েছে

ফেনী সদরে ফ্যামিলি কার্ড শুমারির সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী পদে নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে বিক্ষোভ করেছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। নিয়োগ প্রক্রিয়া পুনর্বিবেচনা, তদন্ত এবং বিতর্কিত তালিকা বাতিলের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কার্যালয় ঘেরাও করেন তারা।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে ফেনী সদর উপজেলা পরিষদের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে ফেনী সদর উপজেলার ১২টি ইউনিয়নের বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, শুমারির সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী নিয়োগ প্রক্রিয়ায় ন্যূনতম স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখা হয়নি। যোগ্য ও বেকার প্রার্থীদের বাদ দিয়ে রাজনৈতিক পরিচয়, পারিবারিক প্রভাব ও স্বজনপ্রীতিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এমনকি একই পরিবারের একাধিক সদস্যকেও নিয়োগ দেওয়া হয়েছে বলে দাবি করেন তারা।

বিক্ষোভকারীদের আরও অভিযোগ, কার্যক্রমে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতাকর্মী ও সুবিধাভোগী ব্যক্তিদের এসব পদে বসানো হয়েছে। বর্তমান সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন ও বিতর্কিত করার উদ্দেশ্যেই একটি বিশেষ গোষ্ঠীকে সুবিধা দিতে এই তালিকা তৈরি করা হয়েছে।

এদিকে নিয়োগে অনিয়ম ও আওয়ামী লীগ নেতাকর্মীদের সুবিধাদানের অভিযোগের বিষয়ে জানতে চাইলে ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাসরিন সুলতানা কান্তা জানান, স্থানীয় সংসদ সদস্যের (ফেনী-২ আসন) পক্ষ থেকে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের একটি প্রাথমিক তালিকা তার কাছে জমা দেওয়া হয়েছিল। সেখান থেকেই বেশিরভাগ নিয়োগ সম্পন্ন করা হয়েছে। তবে যাদের নিয়োগ দেওয়া হয়েছে, তারা মেধার ভিত্তিতেই যোগ্য বলে দাবি করেন তিনি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

হাসিনা অসুস্থতার কারণে তাকে সংবাদ সম্মেলন দেখা যায় না: আসিফ নজরুল

ফেনীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগে অনিয়ম, ইউএনওর কার্যালয় ঘেরাও

আপডেট সময় ০৯:১১:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬