ঢাকা , বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নেপালের আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১৫৭, নিখোঁজ আরও অন্তত ৪০৩ তিস্তায় পাথর উত্তোলনে প্রতিদিন দেড় লাখ টাকার চাঁদা সংসদীয় কমিটিগুলোর সভাপতির দায়িত্ব বিরোধী দলকে দিতে হবে: ১১ দলীয় ঐক্য নেত্রকোণার কেন্দুয়ায় বিএনপি নেতার নেতৃত্বে স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ মাথায় সমস্যা থাকায় ভুল করেছেন গায়ক আসিফ: রাশেদ খাঁন প্রকাশ্যে শিয়ালের মাংস বিক্রি, প্রমাণের জন্য পাশে রেখেছিল কাটা মাথা চুরির শাস্তি হিসেবে ১০০ রাকাত নামাজ পড়িয়ে যুবককে ছাড় ট্রাম্পের ছেলে ব্যারনকে হত্যায় ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে দাওয়াত না দেওয়া নিয়ে বিএনপির দুই পক্ষের হট্টগোল ‘অতিথি না করায় ১৪৪ ধারা জারি করা’ বহিষ্কৃত ছাত্রদল নেতার সংবাদ সম্মেলন

এক প্রেমিকা নিয়ে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৭

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৩৩:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
  • ২৮৩ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে এক প্রেমিকা নিয়ে দুই ছাত্রদল কর্মীর দ্বন্দ্বের জেরে দফায় দফায় সংঘর্ষে অন্তত সাতজন আহত হয়েছেন। এসময় এক সাংবাদিকের ক্যামেরা ছিনিয়ে নেওয়ারও অভিযোগ উঠেছে।

রোববার (১২ অক্টোবর) দিনগত গভীর রাত পর্যন্ত পৌরশহরে সংঘর্ষের এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, এক কলেজছাত্রীকে নিয়ে পীরগঞ্জ পৌর ছাত্রদলের সদস্যসচিব জীবন হামিদ ও কর্মী শ্রাবণ–শুভ গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। দফায় দফায় সংঘর্ষে ভ্যানচালকসহ অন্তত সাতজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। রমজান আলী নামে আহত একজনকে আশঙ্কাজনক হওয়ায় তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ সময় সংবাদ সংগ্রহ করতে গিয়ে পীরগঞ্জ প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক কালবেলার প্রতিনিধি বাদল হোসেন লাঞ্ছিত হন। তিনি জানান, সন্ধ্যায় পূর্ব চৌরাস্তায় সংঘর্ষ চলাকালে মোবাইল ফোনে ভিডিও ধারণ করছিলাম। এমন সময় যুবদলের লিয়নসহ কয়েকজন আমাকে ঘিরে ধরে মোবাইল ও গলায় থাকা আইডি কার্ড কেড়ে নেয়। তারা আমাকে অকথ্য ভাষায় গালাগালও করেনি।

এ বিষয়ে জেলা ছাত্রদলের সভাপতি কায়েস বলেন, এখনও বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানতে পারিনি। খোঁজখবর নেওয়া হচ্ছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে কাউকে ছাড় দেওয়া হবে না। অবশ্যই সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে পীরগঞ্জ থানার এসআই আব্দুল হালিম জানান, এক কলেজছাত্রীকে দুজন ভালোবাসতো। সে ভালোবাসাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকা শান্ত রয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নেপালের আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১৫৭, নিখোঁজ আরও অন্তত ৪০৩

এক প্রেমিকা নিয়ে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৭

আপডেট সময় ১১:৩৩:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫