ঢাকা , শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
ফিফা শান্তি পুরস্কার পাচ্ছেন ট্রাম্প যে আমলে দারিদ্র্য দূর হয় রাজনীতিতে ইসলাম মানে শুধু নাম নয়, কাজের মধ্যেও থাকতে হবে” বিএনপির এ্যানি নির্বাচনে অংশ নিতে পুরোপুরি প্রস্তুত বিএনপি: বড় বিপর্যয় না হলে অংশগ্রহণের ঘোষণা রিজভীর বাংলাদেশে পাথর মেরে মানুষ হত্যার রাজনীতি আর চলবে না: জাহিদুল ইসলাম ‘এনসিপি নেতা আব্দুল হান্নান মাসউদ ও ছাত্রশক্তির শ্যামলী সুলতানা জেদনীর শুভ বিবাহ সম্পন্ন’ বিএনপির ২৭২ মনোনয়ন নিয়ে ক্ষোভ,১২ দলীয় জোটের জরুরি সংবাদ সম্মেলন সোমবার “কুরআনের বাংলাদেশ গড়তেই আমাদের লড়াই,চট্টগ্রামে জামায়াত আমির ডা. শফিকুর রহমান” নিষিদ্ধ আওয়ামী লীগের অর্ধশত নেতাকর্মীর বিএনপিতে যোগদান রিকশাচালকদের মর্যাদা ও দক্ষতা বৃদ্ধিতে আস-সুন্নাহ ফাউন্ডেশনের ব্যতিক্রমী কর্মশালা

শেখ হাসিনার মামলার রায় আজ: ‘ঢাকা লকডাউন’ ঘোষণা, তবু স্বাভাবিক রাজধানীর যান চলাচল

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:০১:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
  • ২২৯ বার পড়া হয়েছে

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে মামলার রায়ের তারিখ নির্ধারণ করা হবে আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর)

এ উপলক্ষে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি ঘোষণা করলেও সকালে রাজধানীতে যান চলাচল স্বাভাবিক রয়েছে। ভোর থেকেই শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

রাজধানীর ফার্মগেট এলাকায় দায়িত্বে থাকা পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) বিভাগের উপ-পরিদর্শক মফিদুল ইসলাম বলেন,

“আমাদের টিম ভোর ৫টা থেকেই অবস্থান করছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যান চলাচল স্বাভাবিক দেখছি। এখন পর্যন্ত কোনো সংঘর্ষ, অগ্নিকাণ্ড বা মিছিলের খবর পাইনি। পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে।”

সকালের দিকে কর্মমুখী মানুষের চাপ বাড়তে থাকে। অফিসগামী ও শিক্ষার্থীদের উপস্থিতিতে রাস্তাগুলোতে আগের মতোই ব্যস্ততা দেখা যায়।

কারওয়ান বাজার হোটেল সোনারগাঁয়ের সামনে দায়িত্বে থাকা হাতিরঝিল থানার উপ-পরিদর্শক রাসেল আহমেদ বলেন,

“সন্দেহভাজন পরিবহনগুলো চেক করা হচ্ছে, যেন কেউ নাশকতার সরঞ্জাম বহন করতে না পারে। এখন পর্যন্ত কোথাও কোনো সংঘর্ষ বা মিছিলের খবর পাওয়া যায়নি।”

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাড়তি নজরদারির মধ্যেও রাজধানীর সার্বিক পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক বলে জানা গেছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ফিফা শান্তি পুরস্কার পাচ্ছেন ট্রাম্প

শেখ হাসিনার মামলার রায় আজ: ‘ঢাকা লকডাউন’ ঘোষণা, তবু স্বাভাবিক রাজধানীর যান চলাচল

আপডেট সময় ১০:০১:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫