হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে ঢাকা-সিলেট মহাসড়কে নাশকতা ও অপতৎপরতার পরিকল্পনার অভিযোগে দুই নেতা পুলিশে আটক হয়েছেন।
বুধবার রাতে নবীগঞ্জ উপজেলার গোপলারবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা হলেন দেবপাড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলী আকবর এবং একই ওয়ার্ড যুবলীগের সভাপতি আতাউর রহমান।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কামরুজ্জামান জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পেরেছে যে, লকডাউন কর্মসূচির সময় ঢাকা-সিলেট মহাসড়কে বড় ধরনের নাশকতা পরিকল্পনা করা হচ্ছিল। পরে সেই তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই নেতাকে আটক করা হয়।

ডেস্ক রিপোর্ট 



















