ঢাকা , রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিকেলে এনসিপিসহ তিন দলের নতুন জোটের ঘোষণা ঘরে ঢুকে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীকে গলা কেটে হত্যা শেখ হাসিনাকে উদ্ধারে বিমানঘাঁটি ও কমান্ডো প্লাটুন প্রস্তুত রেখেছিল ভারত ছাত্রের মাকে কুপ্রস্তা, জামায়াত নেতা সাময়িক বহিষ্কার সাইবার যুদ্ধে হেরে গেলে পরাজিত হতে হবে: মির্জা ফখরুল প্রকাশ্যে নদী থেকে মাটি লুট করছেন বিএনপি নেতা মাহফুজ এখন মনে হচ্ছে রাজাকাররা ক্ষমতায় আছে: আনিস আলমগীর জামায়াতের হিন্দু শাখার ৯ নেতাকর্মীর পদত্যাগ জাতীয় নির্বাচনে প্রার্থী হলে ডাকসুর ভিপিকে কি পদ ছাড়তে হবে? এখন থেকে কওমী মাদ্রাসার দাওরায়ে হাদিস সনদধারীরাও কাজী হতে পারবেন: আইন উপদেষ্টা আসিফ নজরুল

পটুয়াখালীতে নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন ঘিরে কঠোর অবস্থানে পুলিশ, ৬৩ জন আটক

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:২৮:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
  • ১২১ বার পড়া হয়েছে

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত ‘ঢাকা লকডাউন’ কর্মসূচিকে ঘিরে কঠোর অবস্থান নিয়েছে পটুয়াখালী জেলা পুলিশ। লকডাউন প্রতিরোধে পুরো জেলায় আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা জোরদার করা হয়েছে। গত তিন দিনে বিভিন্ন থানায় মোট ৬৩ জন আওয়ামী লীগ কর্মীকে আটক করেছে পুলিশ।

আটকদের মধ্যে পটুয়াখালী সদর থেকে ৭ জন, দুমকি ৪, মির্জাগঞ্জ ৪, বাউফল ১০, দশমিনা ১১, গলাচিপা ৬, কলাপাড়া ৯, মহিপুর ২ এবং রাঙ্গাবালী থেকে ১০ জন রয়েছেন।

এদিকে, নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউনের প্রতিবাদে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে মোটরসাইকেল শোডাউন ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী পটুয়াখালী জেলা শাখা। জেলা আমির নাজমুল আহসান এবং কেন্দ্রীয় ছাত্রশিবিরের সাবেক নেতা আব্দুল্লাহ আন নাহিয়ানের নেতৃত্বে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশে শেষ হয়।

তবে লকডাউনের দিন পটুয়াখালী শহরে কোনো ধরনের অরাজকতা বা সংঘর্ষের ঘটনা ঘটেনি। শহরে ছিল শান্ত পরিবেশ; দোকানপাট ও যানবাহন চলাচল ছিল প্রায় স্বাভাবিক। আওয়ামী লীগ বা সহযোগী সংগঠনের কোনো নেতাকর্মীকে রাস্তায় দেখা যায়নি।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল বলেন, “লকডাউনকে কেন্দ্র করে সকাল থেকেই আমরা মাঠে তৎপর আছি। জেলায় স্বাভাবিক অবস্থা বিরাজ করছে। যে কোনো মূল্যে নাশকতা প্রতিহত করা হবে।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বিকেলে এনসিপিসহ তিন দলের নতুন জোটের ঘোষণা

পটুয়াখালীতে নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন ঘিরে কঠোর অবস্থানে পুলিশ, ৬৩ জন আটক

আপডেট সময় ০৬:২৮:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫